ছবি: অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা
সারাদেশ
জিরো টলারেন্স নীতি:

লামায় ইটভাটা মালিকদের ৮ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি


বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে এবিসি-২, বিবিএম, ৪ বিএম ও এসএসবি—এই চারটি ইটভাটাকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধিত আইন, ২০১৯ লঙ্ঘনের দায়ে প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। অভিযানকে সহযোগিতা করেন ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদ।

ইউএনও মো. মঈন উদ্দিন বলেন, পাহাড় কাটা ও অনিয়ন্ত্রিতভাবে ইট উৎপাদন পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। অবৈধ এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। তিনি আরও জানান, যেকোনো স্থানে পাহাড় কাটার তথ্য পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবেশ রক্ষায় ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা