প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে রাতের আঁধারে কৃষকের ফসল নষ্ট

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের কুশনাবাদ মাঠে দুর্বৃত্তরা এক কৃষকের এক বিঘা জমির কুমড়া ক্ষেত সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। এতে পরিবারে একমাত্র আয়ের উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কুদ্দুস মোল্লা (৬৫)। এ ঘটনা ঘটেছে গত শনিবার (৪ জানুয়ারি) গভীর রাতে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কুদ্দুস মোল্লা জানান, প্রায় এক মাস আগে ধার-দেনা করে এক বিঘা জমিতে ৮৫০টি কুমড়া গাছের চারা রোপণ করেছিলেন। ক্ষেত পরিচর্যায় তার প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছিল। তিনি বলেন, "রাতে দুর্বৃত্তরা আমার সব গাছ কেটে দিয়েছে। এটি ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। এখন আমি সর্বস্বান্ত।

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম এবং রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জনি খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জনি খান বলেন, "ক্ষতিগ্রস্ত জমিতে ৮০০টিরও বেশি কুমড়া গাছের চারা কেটে ফেলা হয়েছে। আমরা কৃষককে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি।
এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করে শাস্তির দাবি জানাচ্ছেন।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জে...

ভ্যাপসা গরমের মধ্যে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য আয়োজিত রাষ্ট্র...

ফিলিস্তিনের আরও বিপুল এলাকা দখলের অনুমোদন ইসরায়েলের

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এলাকায় নতুন করে আরও ১৩টি বসতি স্থাপনের...

খামেনির দাফন ঘিরে যেসব শঙ্কায় ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতু...

উপজেলা হাসপাতালেও মিলবে ডায়ালিসিস সেবা -ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

শুক্রবার (৩জুলাই)বিকালে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণ আয়োজিত এক অনু...

আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ...

ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে দেশ, এখন দেশি-বিদেশি বিনিয়োগের অন্যতম ঠিকানা: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, কঠিন সময়ে প্রণীত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ভঙ্গুর অর্থনীতি থে...

পিরোজপুরে বলেশ্বর নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

শনিবার (৪ জুলাই) আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাহাবুব ব...

বিশ্বজুড়ে ১০ লাখ নতুন ধনকুবের, সম্পদের বৈষম্য বেশি আমিরাত-রাশিয়ায়

সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংক ইউবিএস-এর সর্বশেষ ‘গ্লোবাল ওয়েলথ রিপোর্ট&r...

লাইফস্টাইল
বিনোদন
খেলা