সংগৃহীত
খেলা

যমুনায় সাফজয়ীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

ক্রীড়া প্রতিবেদক

টানা দ্বিতীয়বার সাফ শিরোপা জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। আজ শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩০ অক্টোবর) সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে হারায়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফেরেন নারী ফুটবলাররা। তাদের ছাদখোলা বাসে করে নেওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। সেখানে তারা জমকালো সংবর্ধনায় সিক্ত হন।

এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। গৌরবময় অর্জন নিয়ে আসায় তিনি বাংলাদেশ দলের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারীদের এক কোটি টাকা প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা নারী দলের সঙ্গে সাক্ষাৎ করবেন শনিবার। আমরা নারী ফুটবলের উন্নয়নের সঙ্গী হিসেবে রয়েছি।

আমার বাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষকে বরণ করে নিতে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী...

গরমে পান্তা ভাত খাওয়ার উপকারিতা

বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। পহেলা বৈশাখে...

বিমানের কুয়েত স্টেশনে অভিনব উপায়ে চলছে লুটপাট

অতিরিক্ত ব্যাগেজের আড়ালে রাজস্ব লুটের মহোৎসব চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে।...

উৎসবমুখর পরিবেশে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’

র্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

চাষির হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নতুন বাংলা বছর ১৪৩৩-এর পয়লা দিনে চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা