ছবি: সংগৃহীত
সারাদেশ

মৌলভীবাজার-৪ আসনে নির্বাচনী মাঠে পিতা ও পুত্র

আমার বাঙলা ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) সংসদীয় আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে তার ছেলে মুঈদ আশিদ চিশতী সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজস্ব মনোনয়নপত্র দাখিল করেন।

বিকেলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুজ্জামানের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মুঈদ আশিদ চিশতী। ইউএনও এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন জানান, এই আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে কমলগঞ্জ ইউএনও কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মুজিবুর রহমান চৌধুরী।

জানা গেছে, কোনো কারণে মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হলে বিকল্প হিসেবে তার ছেলে মুঈদ আশিদ চিশতী প্রার্থী হবেন। এই ধারাবাহিকতা বজায় রাখতে নির্বাচনের মাঠে লড়তে পিতা–পুত্র একই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মীরসরাইয়ে ট্রাকবোঝাই ৮২ কেজি গাঁজাসহ চালক গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি চালিয়ে ৮২ কেজি গ...

লামা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর

পার্বত্য জেলার বান্দরবানের জনবহুল ও জনগুরুত্বপূর্ণ লামা উপজেলা স্বাস্...

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ, এক পরিবারের পাঁচ জনের প্রাণহানি। 

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক...

মাদক সেবনে বাধা: মীরসরাইয়ে ছেলের হামলায় বাবার মৃত্যু, আটক ১

মাদকের মরণনেশা কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, ধ্বংস করে দিল একটি পরিবার। চট্টগ...

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার

ক্ষমতায় এসেই গরু ও মোষ জবাই সংক্রান্ত কঠোর নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা