সংগৃহীত
অপরাধ

মুন্সীগঞ্জে শান্তি সমাবেশে মারামারি, জখম

মো. নাজির হোসেন: মুন্সীগঞ্জে আওয়ামী লীগের বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশে কর্মীদের মারামারির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হাতে সজল (২৬) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম সহ ২ জন আহত হয়েছে।

রোববার (১২ নভেম্বর) বিকালে শহরের সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল নেয়া হলে, আহতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত অপরজনের নাম রুবেল (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ ৭টি সহযোগী সংগঠনের ব্যানারে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ এবং শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছিলো শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন সড়কে। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

বক্তব্য চলাকালে হঠাৎ সমাবেশস্থলে পিছনে মারামারিতে জড়িয়ে পরে শহর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসানের সমর্থকরা।

এ সময় জাহিদ সমর্থক সজলের শরীরের বিভিস্থানে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। আহত হয় রুবেল নামের আরেক কর্মী। পরে উপস্থিত নেতাকর্মীরা আহত সজলকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করে।

এদিকে এ সময় বেশকিছুক্ষণ ধরে সমাবেশ স্থলে কর্মীদের মাঝে মারামারি ও চেয়ার ছুড়াছুড়ি চলতে থাকে। পরে অন্যনেতাকর্মীরা মারামারিকারীদের সরিয়ে দেয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মকবুল হোসেন বলেন, হট্টগোল মারামারি হয়েছে তবে কারা কি? জন্য মারামারি করেছে তা, নিশ্চিত না। আমি সমাবেশ স্থলের সামনে ছিলাম মারামারি দেখিনি। একজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে শুনেছি।

এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পঞ্চসার ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহিদ হাসানকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক রুহুল আমিন জানান, আহত দুইজন হাসপাতালে এসেছিল। এরমধ্যে সজলের অবস্থা গুরুত্ব ছিল, তার মাথায় পিঠে এবং পায়ে দাঁড়ালো অস্ত্রের আঘাত ছিল। এখান থেকে রক্তক্ষরণ বন্ধ করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। অপর আহত রুবেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে ।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, দুটি উপদলীয় অন্তকোন্দলে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কোনপক্ষ থেকে থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা