জব্দকৃত মালামালসহ আটক পাচারকারী চক্রের সদস্যরা
অপরাধ
সেন্টমার্টিনের অদূরে দুটি বোট আটক

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ২২ জনকে ধরল নৌবাহিনী

চট্টগ্রাম ব্যুরো:

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে গভীর সমুদ্র থেকে দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত মঙ্গলবার রাতের অভিযান চলাকালে নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা এসব বোট আটক করে।

নৌবাহিনী জানায়, সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে সিমেন্ট পাচারের একটি চক্র সক্রিয় রয়েছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহল জোরদার করা হয়। রাতে টহলরত জাহাজটি দ্বীপ থেকে প্রায় ৩৬ দশমিক ৫ মাইল পশ্চিমে দুটি সন্দেহজনক কাঠের বোট দেখতে পায়। নৌবাহিনীর জাহাজ এগিয়ে গেলে বোট দুটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোট দুটিকে আটক করা হয়।

‘খাজা গরিব-ই-নেওয়াজ-৬’ ও ‘মা বাবার দোয়া-১০’ নামের বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। বোটে থাকা ২২ জনকেও আটক করা হয়েছে।

নৌবাহিনী জানায়, জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান, মাদক ও সন্ত্রাসী তৎপরতা দমনে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

বিশেষ অতিথি জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

ক্ষোভ উগরে দিলেন নেইমার

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

তন্বী চেহারার রহস্য বললেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পিরোজপুর এতিমখানায় সরকারি অর্থ নিয়ে বিতর্ক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা