ছবি: সংগৃহীত
সারাদেশ

মির্জাপুরে খাদ্য বান্ধব কর্মসূচির প্রায় ৩ হাজার কেজি চাল জব্দ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে ১৫ টাকা কেজি দরের খাদ্য বান্ধব কর্মসূচির ২ হাজার ৯১২ কেজি চাল জব্দ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামুর্কী ইউনিয়নের জামুর্কী বাজারের দুই দোকানে অভিযান পরিচালনা করে এই চাল উদ্ধার করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, সেনা ও পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার দুস্থ মানুষের মাঝে স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণের জন্য মির্জাপুর উপজেলার ১৪টি ইউনিয়নে ৩২ জন ডিলার নিয়োগ দেন।

উপজেলার ১৪ হাজার ৫০৯ জন কার্ডধারী সুবিধাভোগী ১৫ টাকা কেজি দরে প্রতিজন ৩০ কেজি চাল কিনতে পারেন। সঠিকভাবে চাল বিক্রি তদারকির জন্য একজন করে অফিসারকে দায়িত্বে রাখা হয়েছে। চলতি বছর মার্চ ও এপ্রিল মাসে সপ্তাহে তিনদিন এ উপজেলার কার্ডধারীদের মাঝে চাল বিক্রি করা হয়।

১৫ আগস্টের পর থেকে ডিলাররা ডিও দিয়ে খাদ্য গুদাম থেকে আগস্ট মাসের চাল সংগ্রহ করে নিজ নিজ দোকানে মজুদ করেন।

জামুর্কী ইউনিয়নের ডিলার খায়রুল ইসলাম পিন্টু ৬৪৫ জন এবং মাজেদ আল মামুন ৬৪৪ জনের চাল খাদ্য গুদাম থেকে নিজ দোকানে মজুদ করেন। ডিলার খায়রুল ইসলাম পিন্টু গত সপ্তাহের মঙ্গল ও বুধবার চাল বিক্রি করেন। গতকাল সোমবার বিকেল পর্যন্ত তার লোকজন চাল বিক্রি করেন। বিকেলে তার দোকানের পাশে শেখ হাসিনার নাম লেখা ৩০ কেজি ওজনের চালের বস্তা খুলে টিসিবির বস্তায় মজুদ করা হচ্ছিল।

স্থানীয়রা বিষয়টি দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলামকে জানান। পরে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, সেনা ও পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করে জামুর্কী বাজারের ফরিয়া ব্যবসায়ী তানভীর ও মঞ্জুর দোকান থেকে ২ হাজার ১৯২ কেজি এবং নিমাইয়ের দোকান থেকে ৭২০ কেজি চাল উদ্ধার করেন।

জামুর্কী গ্রামের বাসিন্দা মজিবুর রহমান ও করিম জানান, ডিলারের দোকান থেকে এর আগেও দুইবার কমপক্ষে ৪০ বস্তা করে চাল একটি শিল্প কারখানায় বিক্রি করা হয়েছে। আমরা ধরার চেষ্টা করেও ধরতে পারিনি। এবার ধরা পড়েছে।

জামুর্কী বাজারের ডিলার খায়রুল ইসলাম পিন্টু জানান, তিনি ৬৪৫ জনের মধ্যে ৫৩০ জনের কাছে চাল বিক্রি করেছেন। বাকি চালের বস্তা তার গুদাম ঘরে মজুদ রয়েছে। কার্ডধারীরা কম দামে চাল সংগ্রহ করে বেশি দামে ফরিয়াদের কাছে বিক্রি করেন বলে তিনি জানতে পেরেছেন।

দায়িত্বরত ট্যাগ অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী জানান, তিনি প্রথম দিন গিয়েছিলেন। পরের দুদিন ক্যাডেট কলেজে ব্যস্ত থাকায় তিনি যেতে পারেননি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানার সঙ্গে এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে আছে বলে জানান।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে জামুর্কী বাজারে অভিযান চালিয়ে দুই দোকান ঘর থেকে ২ হাজার ৯১২ কেজি চাল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে তিনজনের নাম পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা