ছবি: সংগৃহীত
সারাদেশ

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দীপন চন্দ্র নাথ (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। একই ঘটনায় এক পথচারী আহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দীপন চন্দ্র নাথ মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার বাসিন্দা এবং হিরালাল চন্দ্র নাথের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীপন চন্দ্র নাথ রিকশাভ্যানে করে বিভিন্ন পণ্য সরবরাহ করতেন। প্রতিদিনের মতো শনিবার সকালে তিনি গোডাউন থেকে পণ্য নিয়ে কমলদহ এলাকা থেকে বড়দারোগাহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে পাশের একটি গাছের সঙ্গে আঘাতপ্রাপ্ত হন। এতে তার মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় ঘটনাস্থলে থাকা এক পথচারীও আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ভ্যান ও নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডলারের দুর্বলতায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান

ডলারের দরপতন ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার প্রভাবে বিশ্ববাজারে...

টমাহক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাপানকে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ ক...

ভারতীয় জাহাজে হামলা, ১৩ নাবিক উদ্ধার

ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ইয়েমেনের জলসীমার কাছাকাছ...

অবসর নিয়ে ধোঁয়াশায় নেইমার

নেইমার বলেন, ‘আমি জানি না আর কত দিন খেলব। অবসরের কথা এখনো ভাবিন...

‘শিক্ষাঙ্গনে ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি চলতে পারে না’: মামুনুল হক

চব্বিশের গণ–অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শিক্ষাঙ্গনে সন্ত্রাসনির্ভর ছাত...

জোবাইরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন

উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউ...

সুন্দরবন রক্ষায় পিরোজপুরে পরামর্শ সভা

প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষতিকর প্রভাব থেকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায়...

গ্যাস সরবরাহ স্বাভাবিকের আশ্বাস মন্ত্রীর

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে জানি...

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১১ দলের স্মারকলিপি

গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং...

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৮১৮, মৃত্যু ৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা