সংগৃহীত
জাতীয়
গণশিল্পী সংস্থার জাতীয় সম্মেলন-২০২৫

মানবিক সমাজ গড়ে তোলার দৃঢ় প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক

ঢাকার পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বাংলাদেশ গণশিল্পী সংস্থার জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রয়াত গণশিল্পী ও গবেষক ড. সয়ম্ভু সরকারের স্ত্রী এবং বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যাপক দীপ্তি ঘোষ সরকার।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে মানবিকতা চরম বিপর্যয়ের মুখোমুখি। মানুষের লোভ ও মোহ মানবিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে একটি মানবিক সমাজ গড়ে তোলার জন্য কাজ করতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন মিনা মিজানুর রহমান। ‘বুদ্ধিবৃত্তিক চর্চায় সাংস্কৃতিক আন্দোলনের ভূমিকা’ শীর্ষক আলোচনায় অংশ নেন নাট্যজন কায়রুল আলম সবুজ, শিল্পী তিমির নন্দী এবং ফকির সিরাজুল ইসলাম।

সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক আব্দুস সালাম। সম্মেলনে সর্বসম্মতিক্রমে নাট্যজন কায়রুল আলম সবুজকে সভাপতি, মিনা মিজানুর রহমানকে নির্বাহী সভাপতি, ফিরোজ আহম্মদ বাবলুকে সাধারণ সম্পাদক এবং জাহিদ সুলতান শাওনকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়।

জাতীয় এই সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় দেড়শত প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশগ্রহণ করেন।

সম্মেলনটি নতুন সাংগঠনিক পরিকল্পনা প্রণয়ন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা