ছবি: আমার বাঙলা
সারাদেশ

মনোহরদীতে শীতার্ত মানুষের ভোগান্তি

জে এম শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

ভোরের মনোহরদী যেন অন্যরকম। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, সঙ্গে উত্তরের হিমেল হাওয়া সব মিলিয়ে মনোহরদী উপজেলা ও আশপাশের এলাকাজুড়ে নেমে এসেছে শীতের দাপট। পৌষের শুরুতেই এই শীত মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে।

হিমেল হাওয়া, আকাশে হালকা কুয়াশা ও মেঘের কারণে গতকাল থেকে সূর্যের দেখা মেলেনি। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। শীত উপেক্ষা করেই অনেককে কাজে বের হতে হচ্ছে, যা তাদের জন্য কষ্টকর হয়ে উঠেছে।

দিনের বেলাতেও ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এতে সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে মনোহরদীতে হিমেল হাওয়া বইছে। দিনরাত এই ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি আরও বেড়ে গেছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষরা বেশি কষ্ট পাচ্ছেন।

তারা আরও জানান, শীতবস্ত্র বিতরণ করা হলে শীতার্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমবে। এ বিষয়ে দ্রুত সরকারি ও বেসরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

পাখি শিকারে যুবককে জরিমানা, টিয়াপাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবকক...

যে অভ্যাসে নীরবে বাড়ছে কোলেস্টেরল

উচ্চ কোলেস্টেরলকে ‘নীরব’ স্বাস্থ্যঝুঁকি বলা হয়। কারণ রক্তে কোলেস্...

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থ...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

কর্মচারী মারধরের অভিযোগে কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা