ছবি: সংগৃহীত
সারাদেশ

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী নিয়ে বিভ্রান্তি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সদর ও বন্দর এলাকা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

গত ৩ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য মাসুদুজ্জামান মাসুদকে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেন। ঘোষণার পর থেকেই মাসুদুজ্জামান মাসুদ ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন।

তবে গত ১৬ ডিসেম্বর তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এরপর গত ২০ ডিসেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খানকে কেন্দ্রীয় কার্যালয়ে ডেকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাকে প্রার্থী হিসেবে প্রশিক্ষণ ও দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

অপরদিকে, ৩ নভেম্বর ঘোষিত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ পুনরায় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এখন পর্যন্ত দল থেকে মনোনীত একমাত্র প্রার্থী তিনিই।

দুই মনোনয়নপ্রত্যাশীর এমন বিপরীত ঘোষণায় নারায়ণগঞ্জ-৫ আসনে ভোটার ও নেতাকর্মীদের মধ্যে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরগঞ্জেপাঁচ মাদক কারবারি আটক, কারাদণ্ড ও জরিমানা

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক বিক্রি, সেবন ও সংরক্ষণের অভিযোগে একই...

ফরিদপুরে চাঁদাবাজির আসামীকে থানা থেকে ছাড়ালেন বিএনপি নেতা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে আটক দুই যুবককে ‘এলাকার ছেলে...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবও গোপনে ইরানে হামলা চালিয়েছিল

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলার সময় সৌদি আরবও গোপনে বেশ কিছু...

চলতি বছর ট্রাম্প ও শি-এর বৈঠক

ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করছেন, বেইজিংয়ে পৌঁছালে চীনের নেতা শি জিনপিং তাঁক...

লিচু চুরিতে বাধা, সালথায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলায় লিচু চুরিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. আজিজুল মোল্য...

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার

ক্ষমতায় এসেই গরু ও মোষ জবাই সংক্রান্ত কঠোর নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের...

তাইওয়ান ইস্যুতে মার্কিন ভুল পদক্ষেপ বিপজ্জনক: শি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে সতর্ক করেছেন চীনের নেতা...

"বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম এর বিভিন্ন কার্যালয় পরিদর্শন"

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবা...

আমি এখানে ৪২ বছর ধরে ব্যবসা করি, তখন এখনে বাড়িঘর ছিল না'

‘হাইকোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও আমার ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। আমি...

উলিপুরে কৃষি কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত: আধুনিক কৃষির প্রসারে গুরুত্বারোপ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে &ld...

লাইফস্টাইল
বিনোদন
খেলা