ছবি: সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে শহীদ ওসমান হাদির নামে যমজ শিশুর নামকরণ

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারে শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতিতে এক আবেগঘন ও অনন্য নামকরণের ঘটনা ঘটেছে। সদ্যজাত যমজ দুই শিশুর নাম রাখা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির নামে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান রোববার (২১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন।

যমজ শিশুদের বাবা জহুর আলম কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার শহর শাখার ৪ নম্বর ওয়ার্ডের অর্থসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আমিনুল ইসলাম হাসান জানান, দীর্ঘদিনের পরিচিত ও স্নেহভাজন কর্মী জহুর আলম মহান আল্লাহর অশেষ রহমতে একসঙ্গে দুই পুত্রসন্তানের বাবা হয়েছেন। মা–বাবার সম্মতিতেই শহীদ হাদির স্মরণে যমজ শিশুদের নামকরণ করা হয়েছে। তিনি বলেন, “এক শিশুর নাম রাখা হয়েছে পুরোনাম হাসান ওসমান, অপরজনের নাম হোসাইন হাদি।”

তিনি আরও বলেন, “আধিপত্যবাদবিরোধী বিপ্লবের এক শহীদের নামে দুই মানবসন্তান সমাজে পরিচিত হবে—এটি আমাদের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।”

নবজাতকদের বাবা জহুর আলম বলেন, “শহীদ হাদি শুধু একজন মানুষ নন, তিনি একটি ইতিহাস। তাঁকে আমরা কখনো ভুলব না। তাঁর নামে আমার সন্তানদের পরিচয় দিতে পারাটা আমার জীবনের বড় গর্ব।”

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তাঁর বড় ভাই আবু বকর সিদ্দিক।

ওসমান হাদি ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স–কালভার্ট সড়কে রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি মারা যান। মরদেহ শুক্রবার দেশে আনা হয়।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরগঞ্জেপাঁচ মাদক কারবারি আটক, কারাদণ্ড ও জরিমানা

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক বিক্রি, সেবন ও সংরক্ষণের অভিযোগে একই...

ফরিদপুরে চাঁদাবাজির আসামীকে থানা থেকে ছাড়ালেন বিএনপি নেতা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে আটক দুই যুবককে ‘এলাকার ছেলে...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবও গোপনে ইরানে হামলা চালিয়েছিল

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলার সময় সৌদি আরবও গোপনে বেশ কিছু...

চলতি বছর ট্রাম্প ও শি-এর বৈঠক

ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করছেন, বেইজিংয়ে পৌঁছালে চীনের নেতা শি জিনপিং তাঁক...

লিচু চুরিতে বাধা, সালথায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলায় লিচু চুরিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. আজিজুল মোল্য...

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার

ক্ষমতায় এসেই গরু ও মোষ জবাই সংক্রান্ত কঠোর নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের...

তাইওয়ান ইস্যুতে মার্কিন ভুল পদক্ষেপ বিপজ্জনক: শি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে সতর্ক করেছেন চীনের নেতা...

"বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম এর বিভিন্ন কার্যালয় পরিদর্শন"

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবা...

আমি এখানে ৪২ বছর ধরে ব্যবসা করি, তখন এখনে বাড়িঘর ছিল না'

‘হাইকোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও আমার ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। আমি...

উলিপুরে কৃষি কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত: আধুনিক কৃষির প্রসারে গুরুত্বারোপ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে &ld...

লাইফস্টাইল
বিনোদন
খেলা