ছবি-সংগৃহীত
খেলা

ভারতকে ২৬৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : অধিনায়ক সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের জোড়া হাফ-সেঞ্চুরির পর টেল-এন্ডারদের দৃঢ়তায় এশিয়া কাপ সুপার ফোর পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে টাইগাররা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ওপেনিং ব্যাট করতে নামেন লিটন দাস ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তানজিদ হাসান তামিম। কিন্তু নিয়মরক্ষার ম্যাচেও ব্যর্থ হন বাংলাদেশের ওপেনাররা। দলীয় ১৫ রানের মধ্যেই দুই ব্যাটারকেই ফেরান ভারতীয় বোলাররা।

ইনিংসের তৃতীয় ওভারেই লিটনকে হারিয়ে ফেলে বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই ভারতীয় পেসার মোহাম্মদ শামির শিকার হন তিনি। পরের ওভারে শার্দুল ঠাকুরের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন জুনিয়র তামিম। মাঠ ছাড়ার আগে ১২ বলে ৩ বাউন্ডারিতে ১৩ রান করেন।

লম্বা সময় পর জাতীয় দলে ফিরেও কাজে লাগাতে ব্যর্থ হন আনামুল হক বিজয়। শার্দুল ঠাকুরের দ্বিতীয় শিকার বনে ১১ বলে ৪ রান করে বিদায় নিতে হয় তাকে। এরপর অধিনায়ক সাকিব ও মিরাজের ব্যাটে প্রাথমিক চাপ সামাল দেয় টাইগাররা। তবে ৩ ও ৫ রানে দুইবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি মিরাজ।

দলীয় ৫৯ রানে চতুর্থ ব্যাটার হিসেবে বিদায় নেন মিরাজ। ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেলেড় বলে স্লিপে রোহিত শর্মার হাতে ক্যচ দিয়ে বসেন তিনি। বিদায়ের আগে ধীরগতিতে ২৮ বলে ১৩ রান করেন ডানহাতি এই ব্যাটার। উইকেট হারানোর পর দলের হাল ধরেন সাকিব-হৃদয়। পঞ্চম উইকেট তারা দুজনে মিলে ১১৫ বলে ১০১ রানের জুটি গড়েন।

এর মাঝে সাকিব তুলে নেন ক্যারিয়ারের ৫৫তম ফিফটি। তবে ৮৫ বলে ৬টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৮০ রানে থেমে যায় তার ইনিংস।

ক্যারিয়ারের নবম ওয়ানডেতে দারুণ ব্যাটিংয়ে ফিফটির পথেই ছিলেন নাসুম আহমেদ। আগের ৮টি ওয়ানডেতে সবমিলে ৪৪ রান করা এই স্পিনার এদিন খেলেন ৪৫ বলে ৬টি চার আর এক ছক্কায় ৪৪ রানের ইনিংস।

নাসুম আউট হওয়ার পর দুর্দান্ত ব্যাটিং করে যান মাহদি হাসান। তিনি ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ২৩ বলে তিন বাউন্ডারিতে ২৯ রান করে অপরাজিত থাকেন।

শেষদিকে নাসুম আহমেদ ও মাহদি হাসানের দারুণ ব্যাটিংয়ে দুইশর কোটায় অলআউটের শঙ্কা কাটিয়ে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। ভারতের হয়ে ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর। ২ উইকেট নেন মোহাম্মদ সিরাজ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা