সংগৃহীত
খেলা

ব্রাজিলের জয়, আর্জেন্টিনার ড্র

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ৬-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু পরের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হারের শঙ্কায় পড়তে হয় আর্জেন্টাইনদের।

তবে টুর্নামেন্টের অন্যতম ফেবারিটদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত কোনোরকমে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার ড্রয়ের দিন বড় হারের দুঃখ ভুলে জয়ে ফিরেছে ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল জিতেছে ২-১ গোলে।

কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের পরও অবশ্য ‘বি’ গ্রুপে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৪। আর সমান ম্যাচে ১ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল। ১ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে ইকুয়েডর। ব্রাজিলের ঋণাত্মক ৫ গোল ব্যবধানের বিপরীতে ইকুয়েডরের গোল ব্যবধান +১। অন্যদিকে এক ম্যাচের একটিতে ড্র করে চারে আছে কলম্বিয়া এবং দুই ম্যাচের দুটিতে হেরে তলানিতে বলিভিয়া।

ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরের মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে আর্জেন্টিনা বল দখলে এগিয়ে থাকলেও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। ৭০ শতাংশ বলের দখল রেখে ৭টি শট নিয়ে মাত্র ৩টি লক্ষ্যে রাখে আর্জেন্টিনা। বিপরীতে ৩০ শতাংশ বলের দখল রাখা কলম্বিয়া শট নেয় ৯টি এবং লক্ষ্যে রাখে ৪টি।

এদিন ম্যাচের প্রথম গোলটা করে কলম্বিয়াই। ৩৩ মিনিটে অস্কার পেরেরা এগিয়ে দেন কলম্বিয়াকে। যদিও এই লিড ৩ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা। তরুণ তারকা ক্লদিও এচেভেরির গোলে সমতা ফেরে আর্জেন্টিনা। এর আগে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করেছিলেন ম্যানচেস্টার সিটিতে চুক্তিবদ্ধ এই ফরোয়ার্ড।

সমতায় ফিরে ম্যাচের বাকি সময়ও বলের দখলে দাপট দেখায় আর্জেন্টিনা। তবে সুযোগ তৈরিতে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ছিল কলম্বিয়াই। আর্জেন্টাইন গোলরক্ষক সান্তিনো বারবি বাধা হয়ে না দাঁড়ালে এই ম্যাচে হারতেও পারত আর্জেন্টাইন যুবারা। যদিও শেষ পর্যন্ত তেমনটা হয়নি। ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ দিয়েগো প্লাসেন্তে বলেছেন, ‘এটা খুব কঠিন ম্যাচ ছিল। বিশেষ করে শারীরিক দিক থেকে। আমাদের খেলতে অনেক সংগ্রাম করতে হয়েছে। তারা খুবই ভালো খেলেছে। আর আপনাকে প্রতি ৪৮ ঘণ্টা পরপর ম্যাচ খেলতে হবে, তখন বিষয়টা কঠিন।’ আর্জেন্টিনার পরের ম্যাচ আগামী মঙ্গলবার রাতে বলিভিয়ার বিপক্ষে।

আর্জেন্টিনার পয়েন্ট হারানোর দিন ৬ গোল খাওয়ার যন্ত্রণা নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। তবে আগের ম্যাচের বড় হারের জ্বালা ভুলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। এদিন ম্যাচে ১৪ মিনিটে গ্যাব্রিয়েল মোসকারদোর গোলে লিড নেয় ব্রাজিল, আর দলটির হয়ে ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রেনো বিদন।

বিরতির পর বলিভিয়া এক গোল শোধ করলেও শেষ পর্যন্ত ব্রাজিলের জয় ঠেকাতে পারেনি। ২-১ ব্যবধানে জিতেই মাঠ ছেড়েছে ব্রাজিলের যুবারা। আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে ব্রাজিল পরের ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা