শাবানা
বিনোদন
সেই পরিচালকও নেই, আমার বয়সও কাভার করবে না

বেগম রোকেয়া এবং শাবানার আক্ষেপ

বিনোদন ডেস্ক

নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনী নিয়ে ‘বেগম রোকেয়া’ শিরোনামে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন সুভাস দত্ত। সেটা ২৯ বছর আগের ঘটনা। সেই ছবিতে বেগম রোকেয়া চরিত্রে অভিনয়ের কথা ছিল শাবানার। ছবির মহরত হয়েছিল। শেষ হয়েছিল এক দিনের শুটিংও। শাবানা অভিনয় ছেড়েছেন ২৪ বছর পার হচ্ছে। অন্যদিকে সুভাষ দত্তের মৃত্যুর এক যুগ পূর্ণ হবে ১৬ নভেম্বর। ‘বেগম রোকেয়া’ ছবিটির কথাও ভুলে গেছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট সবাই।

এর মধ্যে শুক্রবার (৮ নভেম্বর) শাবানার স্বামী প্রযোজক ওয়াহিদ সাদিক গণমাধ্যমকে জানিয়েছেন, ২৯ বছর আগে বন্ধ হওয়া ‘বেগম রোকেয়া’ চলচ্চিত্রটি বানানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। গত কয়েক দিনে এ নিয়ে চলচ্চিত্রসংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথাও বলেছেন। অভিনয় ছেড়ে দিয়ে এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে থাকেন শাবানা। এর মধ্যে কয়েকবার বাংলাদেশে এসেছিলেন। তখন ‘বেগম রোকেয়া’ ছবির প্রসঙ্গে গণমাধ্যমকে জানিয়েছিলেন, চরিত্রটিতে তার অভিনয় করার খুব ইচ্ছা ছিল। আক্ষেপ করে বলেছিলেন, ‘এটা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্নও বলা যেতে পারে। কিন্তু তা আর হলো কই। বেগম রোকেয়া চরিত্রটি না করার আক্ষেপটা থেকেই যাবে। আমি মনে করি, এখন সেই পরিচালকও নেই। আমার বয়সও কাভার করবে না। শুধু শুধু স্বপ্ন দেখলেও তো হবে না।’

শাবানার প্রযোজক স্বামীও জানালেন, শাবানা এখন আর বেগম রোকেয়া চরিত্রে অভিনয়ের পর্যায়ে নেই। তা ছাড়া তিনি অভিনয়ে ফিরবেনও না। তাই চরিত্রটি নিয়ে কয়েকজনের কথা মনে মনে ভেবেছেন। এ মাসের মাঝামাঝি তিনি দেশে ফিরবেন। এরপর সিদ্ধান্ত নেবেন, কে হতে পারেন বেগম রোকেয়া এবং কে হতে পারেন ছবিটির পরিচালকসহ অন্য সব বিষয়। ওয়াহিদ সাদিক বলেন, ‘ছাত্র–জনতার অভ্যুত্থানের পর রংপুর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এখন অনেক বেশি আলোচিত। বর্তমান বাস্তবতায় বেগম রোকেয়া নিয়ে ছবি নির্মাণও অনেক বেশি প্রাসঙ্গিক। আপাতত এটুকুই বলতে চাই, বাকিটা সবকিছু চূড়ান্ত হলেই জানাতে পারব।’

সুভাষ দত্তের বড় ছেলের স্ত্রী শ্রাবণী দত্ত জয়া ‘বেগম রোকেয়া’ ছবিটি আবার নির্মাণের উদ্যোগের কথা শুনে খুশি হয়েছেন। কৃতজ্ঞতা জানিয়েছেন ওয়াহিদ সাদিকের প্রতি। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমার শ্বশুর মারা যাওয়ার আগেও কয়েক বছর ধরে এই ছবিটির কথাই শুধু বলতেন। একটা কথা তো প্রায়ই বলতেন, বেগম রোকেয়াকে নিয়ে ছবিটি বানাতে পারলে শান্তি পেতাম। এটা আমার জীবনের শেষ ছবি হতো, শাবানারও শেষ ছবি হিসেবে থাকত। আফসোস, তা আর হলো কই।’

কথা প্রসঙ্গে শ্রাবণী দত্ত বলেন, বেগম রোকেয়া ছবির জন্য অনেক কষ্ট করেছিলেন সুভাষ দত্ত। ‘তিনি অনেকবার রংপুর গিয়েছিলেন। ছোটবেলার বেগম রোকেয়া চরিত্রটি ঠিক করেছিলেন, যাকে চরিত্রের উপযোগী করে গড়ে তুলেছিলেন। সেই চরিত্রটি আমার বাসার কাজে সহযোগিতা করত। কত কিছু আজ মনে পড়ছে। ছবিটি বানানো গেলে আমার শ্বশুরের আত্মা শান্তি পাবে। আমি ওয়াহিদ সাদিক সাহেবকে বিষয়টি নিয়ে ভাবার জন্য স্যালুট জানাই’ বলেন শ্রাবণী।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা