সারাদেশ

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৫ মুসল্লির মৃত্যু

টঙ্গী প্রতিনিধি

ঢাকার টঙ্গীর তুরাগ নদের তীরের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দফায় অসুস্থ হয়ে শনিবার রাতে আরো এক মুসল্লি মারা গেছেন। মুসল্লির নাম হাজী আব্দুল গফুর (৭৫)। এ নিয়ে ইজতেমা ময়দানে ৫ মুসল্লির মৃত্যু হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে ইজতেমার শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন।

হাজী আব্দুল গফুর (৭৫) এর পিতার নাম জানা যায়নি। তার বাড়ি চরফ্যাশন, ভোলা। গত শনিবার মাগরিবের আগে তিনি ইন্তেকাল করেন।

এর আগে শনিবার বিকালে ইন্তেকাল করেন মুসল্লি রমিজ আলী। তার বাবার নাম মৃত দোস্ত মোহাম্মদ। তিনি হবিগঞ্জের রামনগর ৩ নম্বর তেগরিয়া এলাকার বাসিন্দা।

এর আগে, প্রথম দফার ইজতেমায় আরও ৩ মুসল্লি মারা যান। তারা হলেন ইয়াকুব আলী (৬০), আব্দুল কুদ্দুস গাজী (৬০) ও ছাবেত আলী (৭০)।

মাওলানা আহমাদ লাটের বক্তব্যের মধ্য দিয়ে শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হয় বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত শুরু হয় সকাল ৯.১১ মিনিট আর শেষ হয়েছে ৯.৩৫ মিনিটে। মোনাজাত পরিচালনা করেছেন, মাওলানা জুবায়ের (বাংলাদেশ)। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের ইজতেমার প্রথম পর্বের প্রথম দফা। সোমবার থেকে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা রয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মুনাজাতে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা।

ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের বাসিন্দারা। এছাড়া ৭১ দুই হাজারের বেশি বিদেশি মেহমানও এতে অংশ নিয়েছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা