ছবি: বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় ঋণ খেলাপী মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ওয়ান ব্যাংক পিএলসি শাখার ঋণ খেলাপীর মামলায় গ্রাহক মেসার্স রহমান মেটাল ওয়ার্কস এর স্বত্বাধিকারী মশিউর রহমান রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মশিউর রহমান উপশহর এলাকার আলহাজ্ব মতিয়ার রহমানের ছেলে।

জানা গেছে, মেসার্স রহমান মেটাল ওয়ার্কস এর স্বত্বাধিকারী মশিউর রহমান ওয়ান ব্যাংক পিএলসি বগুড়া শাখা থেকে তার ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করেন। এরপর ঋণ সময়মত পরিশোধ না করায় খেলাপী ঋণে পরিনত হয়। খেলাপী ঋণ আদায়ের উদ্দেশ্যে ব্যাংক তার বিরুদ্ধে আদালতে এন আই এ্যাক্ট এর মামলা দায়ের করেন।

মামলায় ৯ কোটি ৯০ লাখ টাকা উল্লেখ করা হয়। এই মামলায় মশিউর রহমান রানাকে গ্রেপ্তার করে পুলিশ।


আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে খাল খননে সাশ্রয়ের ৪৭লাখ টাকা ফেরত

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থা...

মস্কোতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছ...

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার জরুরি নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘ...

সেউটা সংকটে ইসরায়েলের হাত থাকার অভিযোগ

মরক্কো থেকে প্রায় ৬০ হাজার অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউটায় প্র...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

পর্যটক নিহতের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের দরিয়ানগরে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটক অক্ষর সৌভিক রায়ের মৃত্যুর...

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে বিভিন...

‘হাসিনার ভাষায় কথা বলছেন বিরোধীরা’: ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলা...

৫ আগস্ট ছুটি পাবেন না যারা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে সরকারি সাধা...

ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত

পাবনার ঈশ্বরদীতে মানিক ওরফে সুমন (নাম জানা গেছে) নামে এক ব্যক্তি গণপিটুনিতে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা