ছবি: সংগৃহীত
বিনোদন

বক্স অফিসে ইমরান হাশমির নতুন ইতিহাস

বিনোদন ডেস্ক

বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে বলিউড অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমা ‘আওয়ারাপান টু’। মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। এর মধ্য দিয়ে ইমরান হাশমির একক অভিনীত সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয় করা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে এটি।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম তিন দিনে ‘আওয়ারাপান টু’ ৮১ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছে। গ্রস আয়ের হিসাবে এই অঙ্ক ৯৮ কোটি ১০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় যোগ করে বিশ্বব্যাপী সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১১০ কোটি ১০ লাখ রুপি।

মুক্তির প্রথম দিন শুক্রবার সিনেমাটি ভারতে আয় করে ২২ কোটি রুপি। পরদিন শনিবার আয় বেড়ে দাঁড়ায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপিতে। আর রোববার ভারতের ৯ হাজার ৪০৩টি শো থেকে সিনেমাটি সংগ্রহ করে প্রায় ২৬ কোটি রুপি।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘আওয়ারাপান টু’। প্রথম কিস্তিটি বক্স অফিসে সফলতা পায়নি। মাত্র ৭ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছিল সিনেমাটি। বিপরীতে নতুন কিস্তি মুক্তির প্রথম দিনেই আগের ছবির পুরো আয়ের রেকর্ড ছাড়িয়ে যায়।

ইমরান হাশমির ক্যারিয়ারের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে ‘হক’ প্রথম দিনে ২০ কোটি, ‘রাজ টু’ ২৫ কোটি ৫০ লাখ, ‘এক থি ডায়েন’ ২৬ কোটি এবং ‘জান্নাত’ ৩০ কোটি রুপি আয় করেছিল। প্রথম দিনের আয়ের হিসাবেও এসব সিনেমাকে পেছনে ফেলেছে ‘আওয়ারাপান টু’।

একই সময়ে মুক্তি পাওয়া সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’-এর সঙ্গেও বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতা করছে সিনেমাটি। তবে আয়ের দিক থেকে ‘আওয়ারাপান টু’ এখন পর্যন্ত বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।

নীতিন কক্কড় পরিচালিত সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকদের মধ্যে সিনেমাটি বেশ ভালো সাড়া ফেলেছে। প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি ও ইতিবাচক প্রতিক্রিয়ায় এর বক্স অফিস দৌড়ও অব্যাহত রয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা