সারাদেশ

ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প অবহিতকরণ সভা

সাতক্ষীরা প্রতিনিধি

ফেইথ ইন এ্যাকশন একটি বেসরকারি, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক উন্নয়ন ও খ্রিস্টিয়ান মানবতামূলক প্রতিষ্ঠান। ফেইথ ইন এ্যাকশন ২০১৩ সাল থেকে জলবায়ু পরিবর্তন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

বর্তমানে প্রায় ১০টি জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের সেবা দিয়ে যাচ্ছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ২০১৭ সাল থেকে বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রেনিউ এর আর্থিক সহযোগিতায় “খাদ্য নিরাপত্তা এবং টেকসই জীবিকা উন্নয়ন করার জন্য জলবায়ু সহনশীল জনগোষ্ঠী প্রকল্প”নামক প্রকল্পটি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বাস্তবায়ন করতে যাচ্ছে।

উক্ত প্রকল্পের অবহিতকরণ সভা বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজন করা হয়। প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, সভাপতিত্ব করেন ফেইথ ইন এ্যাকশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর উপজেলার ভেটেরিনারী সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, ১২ নং গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি. এম মাছুদুল আলম, অন্যান্য অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রভাষক সামুয়েল মনির, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, যুব সংগঠন সিডিও এর নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয়ক আল ইমরান।

এমসয় আরও উপস্থিত ছিলেন-গাবুরা ইউনিয়নের ১, ২, ও ৩ ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য মোছাঃ সাবিনা ইয়াসমিন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য হোসনেয়ারা খাতুন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোছঃ ফরিদা খাতুন সহ গাবুরা ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্যবৃন্দ ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ প্রমূখ। প্রকল্পের সামগ্রিক বিষয় উপস্থাপন করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মুকুট ফ্রান্সিস হালদার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “প্রকল্প বাস্তবায়নে স্থানীয় প্রতিনিধি হিসেবে গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান পর্যবেক্ষণ করবেন। ফেইথ ইন এ্যাকশনের মূল স্লোগান হলো- সেবা নিতে নয়, সেবা দিতে এসেছি। তিনি আরও বলেন, গাবুরা ইউনিয়নে দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন প্রয়োজন। গাবুরার উন্নয়ন করতে সকলের অংশগ্রহণ প্রয়োজন।

সভাপতি নৃপেন বৈদ্য বলেন, “গাবুরার মানুষ জলবায়ু পরিবর্তনের কষাঘাতে জর্জরিত। এখানে ফেইথ ইন এ্যাকশনের আদর্শের সাথে মিল রেখে জনগোষ্ঠীর জীবন-জীবিকা উন্নয়নে আমরা কাজ করব। এই কার্যক্রমে সকলে যার যার জায়গা থেকে আমাদের কার্যক্রমে সহযোগিতা করবেন বলে প্রত্যাশা করছি।”

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা