নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিন্ডিকেটের অভিযোগ, জিম্মি রোগীরা

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা-এর ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে চরম নৈরাজ্যের অভিযোগ উঠেছে। এতে মুমূর্ষু রোগীরা পড়ছেন চরম ভোগান্তিতে এবং বাধ্য হয়ে বেসরকারি অ্যাম্বুলেন্সের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন।

অভিযোগ রয়েছে, হাসপাতালের সামনে সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও চালক মো. মানিক বেশিরভাগ সময় বাসায় বা ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন। ফলে জরুরি রোগী স্থানান্তরের ক্ষেত্রে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের দাবি, বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের সুবিধা করে দিতেই পরিকল্পিতভাবে সরকারি অ্যাম্বুলেন্স সেবা অকার্যকর রাখা হচ্ছে। চালক খেয়ালখুশিমতো সেবা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

গত বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারাইহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রংপুর সদরের সুভাস চন্দ্র (৫০) ও ফুলবাড়ী পৌরশহরের সুজাপুর এলাকার দীপেন চন্দ্র (৪০) গুরুতর আহত হন। পরে তাদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।

একই সময়ে গুরুতর অসুস্থ অবস্থায় আনা হয় উত্তর সুজাপুর গ্রামের হাফিজা বেগম (৩২)-কে। তার অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকেও দ্রুত স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।

এ সময় স্বজনরা সরকারি অ্যাম্বুলেন্সের জন্য চালককে একাধিকবার ফোন করলেও তিনি জানান, রোগী নিয়ে বাইরে আছেন এবং ফিরতে সময় লাগবে। রোগীদের অবস্থা গুরুতর হওয়ায় স্বজনরা বাধ্য হয়ে অতিরিক্ত খরচে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করে রোগীদের দিনাজপুর ও রংপুরে নিয়ে যান।

ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও অতিরিক্ত টাকা খরচ করে প্রাইভেট অ্যাম্বুলেন্স নিতে বাধ্য হওয়া একটি পরিকল্পিত হয়রানি।

পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই সময় অ্যাম্বুলেন্স চালক হাসপাতাল ক্যাম্পাসের বাসাতেই অবস্থান করছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে অ্যাম্বুলেন্স চালক মো. মানিক বলেন, “শারীরিক অসুস্থতার কারণে কিছু সময়ের জন্য বাসায় বিশ্রামে ছিলাম। ওই অবস্থায় গাড়ি চালালে দুর্ঘটনার ঝুঁকি ছিল।”

এ বিষয়ে ডা. নূর ই আলম খুশরোজ আহমেদ আনন্দ বলেন, “কিছুদিন আগে চালক স্ট্রোক করেছেন। তার শারীরিক অবস্থা ভালো নয় এবং গাড়ি চালানোর মতো ফিটনেস নেই।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান জানান, “চালক শারীরিকভাবে অসুস্থ। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় তাকেই দিয়ে অ্যাম্বুলেন্স চালাতে হচ্ছে।”

স্থানীয়দের দাবি, দ্রুত বিকল্প চালক নিয়োগ ও সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত না করা হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক-২

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরি ঘটনায় দু'জনকে আটক করেছে মদন থানা পুলিশ। শনি...

বইছে তাপপ্রবাহ আট জেলায়

রোববার (২৮ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম...

বজ্রপাতের মৃত্যু ফাঁদে বাংলাদেশ, ১২ বছরে প্রায় ৪ হাজার প্রাণহানি

আজ আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস। এবারের প্রতিপাদ্য— ‘শুনলে...

৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

দেশের চার জেলার ওপর দিয়ে ভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সব...

আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা

আজ রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা...

​পেকুয়ায় ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ​

কক্সবাজারের পেকুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন সচল রাখতে এবং কৃষি পুন...

বালুতে বিলিয়ন ডলারের জিরকন

কক্সবাজার সৈকতের যে বালু মাড়িয়ে প্রতিদিন হাজারো পর্যটক ঘুরে বেড়ান, তাতেই লুকি...

দুবারের বেশি প্রসূতি ছুটি না থাকা ও সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ৪৬(২) ধারা এবং ৪৬(১)-এর প্রভিসো এবং বাংলাদেশ সার্ভ...

উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

উজানের ঢল ও টানা ভারী বর্ষণের প্রভাবে কুড়িগ্রামের দুধকুমার, ধরলা, তিস্তা ও ব...

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

তীব্র দাবদাহের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ঘাটতি ও চাহিদা বৃদ্ধির কারণে বর্তমানে সার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা