ছবি: সংগৃহীত
খেলা

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

আমার বাঙলা ডেস্ক

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্ডকে সক্রিয় করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই রিপাবলিকান কংগ্রেস সদস্য।

শুক্রবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সদস্য মাইকেল ম্যাককল ও এলাইজাহ ক্রেন একটি চিঠি পাঠান। চিঠিটি পাঠানো হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি–বিষয়ক মন্ত্রী মার্কওয়েন মুলিন, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ ও পেন্টাগনপ্রধান পিট হেগসেথের কাছে।

চিঠিতে ওই দুই আইনপ্রণেতা উল্লেখ করেন, বিশ্বকাপের মতো বড় আসরে নিরাপত্তাঝুঁকি এড়াতে এবং ড্রোন-সংক্রান্ত যেকোনো হুমকি মোকাবিলায় ন্যাশনাল গার্ডকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া জরুরি। মূলত একটি সমন্বিত ও শক্তিশালী ফেডারেল নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা।

ম্যাককল ও ক্রেন চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের ১১টি আয়োজক শহরের আকাশসীমা নিরাপদ রাখতে জরুরি ভিত্তিতে আন্তসংস্থা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, জনবলসংকট এবং আয়োজক শহর ও আয়োজক কমিটির মধ্যে আইনি এখতিয়ার নিয়ে জটিলতা নিরাপত্তার ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন পরিবেশ তৈরি করতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় একটি একীভূত কেন্দ্রীয় নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন বলে মনে করেন তারা।

চিঠিতে ওই দুই আইনপ্রণেতা আরও লেখেন, খুব দ্রুত মোতায়েনযোগ্য এবং দেশজুড়ে সেবা দেওয়ার সক্ষমতার কারণে ন্যাশনাল গার্ড এ ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করতে পারে। অভ্যন্তরীণ জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এর ফলে ড্রোন হামলা প্রতিরোধ (সি-ইউএএস) এবং বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য প্রশাসনকে সহায়তায় তারা সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, বিচার বিভাগ ও পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সাড়া পায়নি।

ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনার ঠিক এক দিন আগে ড্রোন হামলা মোকাবিলায় সেনা মোতায়েনের এ আহ্বান আসে। ওই হামলার ঘটনায় আসন্ন বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর তুরাগের নলভোগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হাসান আলী (৪৮) নামে এক ব্য...

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৫ সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের প্রায় ৪...

৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মোহাম্মদ রাকিবুল হাসান রাকি...

এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভি...

জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে...

খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলা‌দে‌শের পররাষ্ট্রম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা