ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সারাদেশ

প্রেমের বিয়ের ৮ দিনের মাথায় স্বামীকে খুন করলেন স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মাত্র আট দিনের মাথায় মেহেদী হাসান নামের এক যুবককে তার স্ত্রী বালিশ চাপা দিয়ে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরপর নববধূ জান্নাত আক্তারকে (১৮) আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী হত্যার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

শুক্রবার (১৬ মে) দিনগত মধ্যরাতে আখাউড়া পৌর এলাকার মসজিদ পাড়ায় এ হত্যার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন।

নিহত মেহেদী হাসান (২৭) গত প্রায় ২০ বছর ধরে তার মাকে নিয়ে মসজিদপাড়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাদের পৈতৃক বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। আখাউড়া শহরের একটি ফার্মেসিতে চাকুরি করতেন তিনি। আটক স্ত্রী জান্নাত আক্তার (২০) আখাউড়ার শান্তিনগর এলাকার বাসিন্দা আল-আমিন মিয়ার মেয়ে।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, গত ৯ মে পারিবারিকভাবে মেহেদি হাসানের সঙ্গে জান্নাত আক্তারের বিয়ে হয়। আরেকটি ছেলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর স্বামী একাধিকবার শারীরিক সম্পর্ক করলে সেটি তিনি মেনে নিতে পারছিলেন না। শুক্রবার রাতে একাধিকবার শারীরিক সম্পর্কে আপত্তি জানান জান্নাত। স্বামী এতে রাজি না হলে কোমল পানীয়ের সঙ্গে মিশিয়ে ছয়টি ঘুমের ট্যাবলেট খাইয়ে স্বামীকে অচেতন করে সে। পরে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে স্বামীকে হত্যা করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে নিহতের স্ত্রী বাড়ির মালিককে ডেকে বলে তার স্বামী অসুস্থ। এরপর বাড়ির মালিক ও স্থানীয় লোকজন গিয়ে দেখেন, মেহেদী হাসান ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। এ সময় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মেহেদী হাসানের মা বকুল বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘মাত্র আট দিন হইছে আমার ছেলেরে বিয়ে করাইলাম। নতুন বউ আমার পুলাটারে মাইরা ফেললো। অন্য ছেলের সাথে এই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। আমি ছেলে হত্যার বিচার চাই।’

নিহতের বড় ভাই আবুল কালাম বলেন, আমার ছোট ভাই একটি ওষুধের দোকানে চাকরি করতো। সে খুব শান্ত স্বভাবের ছিল। অন্য ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণেই আমার ভাইকে হত্যা করা হয়েছে।

ওসি আরো জানান, আটক হওয়ার পর জান্নাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রত্যাশার নারায়ণগঞ্জ: হতাশার নারায়ণগঞ্জ

উন্নয়নের বেড়াজালে বিপন্ন জনজীবন। শহরের সর্বত্রই বিশৃঙ্খলা আর সীমাহীন দুর্ভো...

ইরানের বিপ্লবী গার্ড গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি ইসরায়েলি হামলায় নিহত

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি ইসরায়েলি...

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। এর আ...

মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপি নেতা আব্দ...

দেশে ২০ দিনে হাম সন্দেহে ৯৮ শিশুর মৃত্যু

দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হাম-সম্পর্কিত...

মিরপুরে টাইগারদের বিশেষ প্রস্তুতি

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনে বৈপ্লবিক পরিবর্তন আনতে অবশেষে যুক্ত হয়েছে আধুন...

‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে

মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় ‘এক-এগারোর’ আলোচিত ল...

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শিরীন শারমিনকে

রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একটি মামলায় সাবেক স্পিকার...

ইরানজুড়ে রাতভর ব্যাপক হামলা, নিহত ১৫

ইরানজুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। এতে অন্তত ১৫ জ...

২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা