জাতীয়

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর, দিনভর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। এক দিনের এই সফরে রোববার (৯ আগস্ট) বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। ফলে দিনভর ব্যস্ত সময় কাটবে প্রধানমন্ত্রীর।

সফরসূচিতে রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহায়তা, ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ, কবর জিয়ারত এবং দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক।

সকালে কক্সবাজারের মহেশখালীর কর্মসূচি শেষ করে হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে দুপুর ১২টার দিকে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর করার কথা রয়েছে। বাঁশখালী পৌরসভা ও উপজেলার নয়টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারগুলোর মধ্য থেকে এসব ঘরের জন্য সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে।

বাঁশখালীর কর্মসূচি শেষে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার বাবুনগর আল-জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন তারেক রহমান। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পরে হেফাজতের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

ফটিকছড়ি থেকে সড়কপথে হাটহাজারীতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির মরহুম শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

এরপর হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের হাতে ঘর নির্মাণের জন্য পরিবারপ্রতি ১ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেবেন তিনি। একই অনুষ্ঠানে ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে।

জেলা ও উপজেলার কর্মসূচি শেষ করে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে ফিরবেন তারেক রহমান। নগরীর হোটেল র‍্যাডিসন ব্লুতে রাত সোয়া ৭টায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রামজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের সম্ভাব্য যাত্রাপথ ও কর্মসূচির স্থানগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি।

সফর শেষে রাত ৯টা ২০ মিনিটে বিমানযোগে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন মুশতাক

পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা