জাতীয়

পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া যায় কিনা বিবেচনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক

পাসপোর্টের জন্য যে পুলিশি যাচাই ব্যবস্থা রয়েছে, তা তুলে দেওয়া যায় কিনা তা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ ছাড়া বাংলাদেশে আসার ১০ মিনিটেই বিদেশিরা অন অ্যারাইভাল ভিসা পাবেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত অ্যাপ উদ্বোধন করে এ নিয়ে কথা বলেন তিনি।

বিদেশি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সেবা সহজ করতে এ অ্যাপ উদ্বোধন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অন অ্যারাইভাল ভিসা পেতে অনেক সময় লাগে; ৪৫ মিনিট-এক ঘণ্টা সময় লাগে। যে সিস্টেম (অ্যাপ) করা হচ্ছে, সেটা কার্যকরী হলে ৫-১০ মিনিটে উনি অন অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন।’ এছাড়া পাসপোর্টের জন্য যে পুলিশি যাচাই ব্যবস্থা রয়েছে, তা তুলে দেওয়া যায় কিনা তা বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ অ্যাপ উদ্বোধন করে এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনলাইনে ইনফরমেশন দেওয়ার পরে আমাদের এখানে কাগজপত্র ঠিক থাকলে একটা কোড আবেদনকারী পাবেন। এরপর বাংলাদেশে আসার পরে কোড দেখানোর পর ডলারে পেমেন্ট করলে ভিসা পেয়ে যাবেন। এই প্রক্রিয়া সারতে ৫ থেকে ১০ মিনিট সময় লাগতে পারে। ব্যাংকিং চ্যানেলে যতটুকু সময় ততটুকুই। এই পেমেন্ট কার্ড ও ক্যাশে দুটোতেই দেওয়া যাবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেসব দেশের সাথে চুক্তি আছে, অন অ্যারাইভেল ভিসা তাদের জন্যই। আর যেসব দেশের সঙ্গে চুক্তি নাই, তাদের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে। অন অ্যারাইভাল ভিসার মেয়াদ ৩০ দিন থাকবে।’

তিনি বলেন, ‘পাসপোর্ট যেন সহজ হয়, এজন্য পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া যায় কি না বা থাকলেও কত সহজ করা যায়- এ ব্যাপারে আমাদের চিন্তাভাবনা আছে। আমরা চেষ্টা করবো পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের যাতে দরকারই না হয়।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা