জাতীয়

নারীদের হয়রানিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

নারীদের হয়রানিকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের এলজিআরডি ভবনে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘দেশে যখন কোটা আন্দোলন হয়েছে, তখন নারীরাই এগিয়ে এসে বলেছেন, আমাদের কোটা প্রয়োজন নেই, আমরা সমতা চাই, প্রতিযোগিতা করে নিজেদের জায়গা করে নিতে চাই। বাংলাদেশের নারীদের এই সাহস আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি, যেখানে কোনো জেন্ডার বৈষম্য থাকবে না।’

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সাম্প্রতিক সময়ে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করছি, আইন-শৃঙ্খলা প্রস্তুতির অবনতির কারণে বিভিন্ন মহল সুযোগ নেওয়ার চেষ্টা করছে, ধর্মের আবেগকে ব্যবহার করে নারীদের নিচু করে দেখানো এবং হ্যারেজমেন্ট করার ঘটনা ইতোপূর্বে ঘটেছে।

আসিফ মাহমুদ বলেন, ‘আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের ধর্ম নারীদের প্রতি এই ধরনের কর্ম অনুমতি দেয় না, আমাদের ধর্ম নারীদের সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতি দিয়েছে। যারা এই ধরনের কর্মের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে, তাদের আমরা সতর্ক করে দিতে চাই, সরকার এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেবে না। সামনের দিনগুলোতে এই ধরনের ঘটনা কেউ ঘটানো চেষ্টা করলে বা নিরাপত্তা বিঘ্ন করার চেষ্টা কিংবা ষড়যন্ত্র যেকোনো মহল থেকে করা হলে, কঠোর হস্তে দমন করা হবে।’

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান ধর্ষণের যে ঘটনা ঘটছে তা আমাদের সামাজিক অবক্ষয়ের দিকে নির্দেশ করে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিন্তে সরকার তার দায়িত্ব পালন করবে। এই ধরনের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী ও খুব দ্রুত সময়ের মধ্যে যারা অপরাধী তাদের গ্রেপ্তারের মাধ্যমে তার প্রমাণ দিয়েছে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে জেন্ডারকে কেন্দ্র করে কোনো বৈষম্য থাকবে না। নারীরা সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।’

স্থানীয় সরকার ও পল্লী উপদেষ্টা বলেন, ‘নারী-পুরুষ সমানভাবে নতুন বাংলাদেশ গড়ার আমাদের যে এজেন্ডা, সেখানে কাজ করে যাবেন, ফলে নতুন বাংলাদেশ গঠন এবং সংস্কারের যে কার্যক্রম সরকার হাতে নিয়েছে সেটি সফল হওয়া সম্ভব। আমি আহ্বান করবো দেশের প্রতিটা স্তর থেকে নারীরা অংশগ্রহণ, মতামত এবং সহযোগিতার মাধ্যমে আগামীর বাংলাদেশে অংশীদার হিসেবে আবির্ভূত হবেন।’

তিনি তার বক্তব্যে জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহত নারীদের, যেসব নারী তাদের সন্তান, স্বামী, ভাই হারিয়েছেন তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা দেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষার্থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফ...

ফুটেজ দেখে সেই কিশোরকে গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর বারিধারায় প্রাইভেটকারের চাপায় ফুটপাতে বসে বিশ্রামরত নির্মাণশ্রমিকের...

এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলবেন তাসকিন

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে নিবন্ধন করেছেন বাংলাদেশে...

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা