ছবি: পুলিশের সৌজন্যে
সারাদেশ

নবগঠিত সীতাকুণ্ড জোন পরিদর্শনে ট্যুরিস্ট পুলিশ প্রধান

চট্টগ্রাম ব্যুরো:

ট্যুরিস্ট পুলিশ প্রধান মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, চট্টগ্রাম রিজিয়নের নবগঠিত ট্যুরিস্ট পুলিশ, সীতাকুণ্ড জোন পরিদর্শন করেছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ডে নবগঠিত জোন পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময় তিনি জোনের অফিস কক্ষ, ফোর্স ব্যারাক, খাবারের মেসসহ অন্যান্য ভবন পরিদর্শন করেন। এছাড়া জোনের সকল অফিসার ও ফোর্সের মানসিক ও শারীরিক সুস্থতার বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনের অংশ হিসেবে সী-বিচ, ঝর্ণা সহ বিভিন্ন পর্যটন স্থলে নিরাপত্তা বিষয়ক ডিউটির ওপর ব্রিফিং প্রদান করা হয়। ট্যুরিস্ট পুলিশ প্রধান পর্যটন স্পটগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা, ট্যুরিস্ট পুলিশ সীতাকুণ্ড জোন ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব সৈকত কুমার রায়, চট্টগ্রাম জোন ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব স্বপন কুমার আইচসহ অন্যান্য অফিসার ও ফোর্স।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

আফগানদের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বা...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা