ছবি: আমার বাঙলা
খেলা

তুরাগে 'আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট' এর উদ্বোধন

আলী হোসেন শ্যামল, উত্তরা

রাজধানীর তুরাগে প্রয়াত ক্রীড়া সংগঠক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো-এর স্মরণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো 'আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫'।

বুধবার (২৬ নভেম্বর) রাত ৯টা ঘটিকায় তুরাগের ১৫ নম্বর সেক্টর লেক-সংলগ্ন মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

আরাফাত রহমান কোকো-এর ক্রীড়া–প্রেম এবং দেশের ক্রীড়াক্ষেত্রে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রধান অতিথি হাজী মো. মোস্তফা জামান বলেন, “কোকো-এর মতো ক্রীড়ানুরাগী ব্যক্তিত্বের স্মৃতি ধরে রাখার এই উদ্যোগ প্রশংসনীয়। আজকের তরুণদের মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সবল জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই।” তিনি টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করার আশা প্রকাশ করেন।

তুরাগ থানা শ্রমিক দলের আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক-এর সভাপতিত্বে এবং মো. সানজিদ মাহমুদ সুমন-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দল, ঢাকা মহানগর উত্তর-এর আহ্বায়ক কাজী শাহ আলম রাজ ও সদস্য সচিব মো. কামরুজ্জামান।

মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, তুরাগ এলাকার যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদককে ‘না’ বলতে উৎসাহিত করা এবং তাদের মধ্যে সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়াই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।

এ আসরে তুরাগ ও পার্শ্ববর্তী এলাকার ২০টি দল অংশ নেবে।

আমারবাঙলা/আরপি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

উলিপুরে তথ্য ফাঁসে প্রতারণার অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

জামায়াতের এমপির বিয়ে, 'শুভঙ্করের ফাঁকি’ !

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর মরিয়ম খ...

সমালোচকদের জবাব দিলেন সৌরভ

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জ...

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু

বাংলাদেশের সীমান্তঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিত...

‘বান্ধবী’ গুজব নিয়ে পূর্ণিমার বক্তব্য

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার পর্দায় বা সোশ্যাল মিডিয়ার রঙিন...

যুদ্ধ ব্যয় ইস্যুতে সিনেটে চাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় রেকর্ড উচ্চতায় পৌঁছেছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা