বিনোদন

ঢাকায় বিদেশী শিল্পীদের একাধিক কনসার্ট স্থগিত

ঢাকায় পাকিস্তানসহ সকল বিদেশী শিল্পীদের কনসার্ট একের পর এক বাতিল হয়ে যাচ্ছে। অনেকদিন থেকেই অপেক্ষা করছিল দর্শকরা। শনিবার এবং রবিবার হওয়ার কথা ছিল এ কনসার্টগুলো। শুরু হয়েছে অনলাইনে টিকিট বিক্রি। নিরাপত্তা ও কর্তৃপক্ষের নির্দেশনার কারণে শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেল কনসার্টগুলো।

২৫ সেপ্টেম্বর ‘সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ শিরোনামের কনসার্টের আয়োজন করেছিল ঢাকা বিটস এবং সেন্স ইট বাই লেটস ভাইব। পাকিস্তানের আরেক ব্যান্ড ‘কাভিশ’-এর ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ শিরোনামের কনসার্টটিও বাতিল করা হয়েছে। এটি আয়োজনের দায়িত্বে ছিল ‘প্রাইম ওয়েভ কমিউনিকেশন’।

সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ-এ মুর্তজার পাশাপাশি বাংলাদেশের সংগীতশিল্পী হাবিব ওয়াহিদেরও মঞ্চ মাতানোর কথা ছিল।

অন্যদিকে ২৬ সেপ্টেম্বর ‘কাভিশ লাইভ ইন ঢাকা’ শিরোনামে কনসার্টটি হওয়ার কথা ছিল রাজধানীতে। কাভিসের সাথে একই মঞ্চে পারফর্ম করার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলের।

পাকিস্তানের তিন ব্যান্ড- ‘ভয়েস অব জুনুন’, ‘জাল দ্য ব্যান্ড’ ও ‘রক্সেন’ (ফিচারিং) এর সাথে কনসার্টে বাংলাদেশের চারটি ব্যান্ড: ‘নেমেসিস’, ‘লেভেল ফাইভ’, ‘শিরোনামহীন’ ও ‘নগর বাউল’ (জেমস)-এর পারফর্ম করার কথা ছিল।

আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস জানিয়েছে, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনার কারণে নির্ধারিত সময়ে কনসার্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও অনিবার্য পরিস্থিতিতে ২৬ সেপ্টেম্বরের আয়োজন না করার নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগেও কাভিশের ঢাকা কনসার্ট স্থগিত হয়েছিল। স্থগিত হওয়ার ১০ মাস পর আবার আয়োজন করলেও শুরু মাত্র কয়েকদিন আগে স্থগিতের ঘোষণা আসে।

আয়োজকরা জানান, পরিস্থিতিটি তাদের নিয়ন্ত্রণের বাইরে। কনসার্ট স্থগিত হওয়ায় দর্শকদের অসুবিধা ও হতাশার জন্য দুঃখ প্রকাশ করেছে তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন পাওয়ার পর যত দ্রুত সম্ভব নতুন তারিখ ঘোষণা করা হবে।

টিকিটের বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানরা জানান, টিকিট নতুন তারিখের অনুষ্ঠানেও কার্যকর থাকবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

মীনা দিবসে কতটা এগিয়ে আমাদের মীনারা?

‘আমি বাবা-মায়ের শত আদরের মেয়ে’, জনপ্রিয় এই কার্টুন গানের সঙ্গে পর...

শটগান দিয়েও আমাকে শেষ করা সম্ভব নয়: রোনালদো

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ক...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

গ্রামীণ ও উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৫১তম বিশেষ বিসিএসের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা