সংগৃহীত
বিনোদন

ডিপফেক নিয়ে রাশমিকার প্রতিবাদ

বিনোদন ডেস্ক: সম্প্রতি একের পর এক বলিউড অভিনেত্রীর ভুয়া অশ্লীল ভিডিও সামনে আসছে। প্রথমে রাশমিকা মান্দানা, কাজল। তারপর ডিপফেক ভিডিওর শিকার হলেন আলিয়া ভাট। এ ধরনের প্রযুক্তির বিরুদ্ধে প্রথম থেকেই দাঁড়িয়েছেন তামিল অভিনেত্রী রাশমিকা।

নিজের ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পর স্পষ্টই বিরক্তি ও হতাশার কথা জানিয়েছিলেন এই অভিনেত্রী। তখন তাকে সমর্থন করেছিলেন অমিতাভ বচ্চনের মতো তারকারাও।

এবার আলিয়ার কুরুচিপূর্ণ ভিডিও ভাইরাল হওয়ার পর যেন ক্ষোভে ফেটে পড়লেন রাশমিকা। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এ রকম ঘটনা ঘটলে একেবারেই চুপ থাকা যাবে না।

উল্লেখ্য, আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এ অভিনেত্রীর নতুন ছবি ‘অ্য়ানিমেল’। এ উপলক্ষ্যেই সংবাদ সম্মেলনের অয়োজন। এ সময় পাশে ছিলেন রণবীর কাপুরও। সেখানেই ডিপফেকের বিরুদ্ধে গর্জে ওঠেন রাশমিকা।

অভিনেত্রী বলেন, যখন প্রথম আমি ডিপফেক ভিডিওটি দেখি, খুব ভয় পেয়েছিলাম। নিজেকে অসহায় মনে হয়েছিল। ধীরে ধীরে দেখি ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই আমার পাশে দাঁড়ালেন।

বিশেষ করে অমিতজির সমর্থন আমাকে সাহস জুগিয়েছিল। আমার মনে হয়, যার সাথেই এসব ঘটুক, চুপ করে থাকবেন না। ভয় পাবেন না। প্রতিবাদ করুন।

কিছুদিন আগে নায়িকাদের ডিপফেক ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে রীতিমতো শোরগোল পড়ে যায়।

এআই প্রযুক্তি দিয়ে তৈরি এ ধরনের ভিডিও নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে। একের পর এক অভিনেত্রী এ বিকৃত প্রযুক্তির শিকার হচ্ছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা