সংগৃহীত
বিনোদন

কণ্ঠশিল্পী অবন্তি সিঁথির বিয়ে

বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী অবন্তি সিঁথি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তার হবু বরের নাম অমিত দে। যুক্তরাজ্যে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তিনি।

আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর মিরপুরের একটি পার্টি সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বরের বিষয়ে অবন্তি সিঁথি বলেন, ‘অমিতের সঙ্গে আমার পরিচয় বেশি দিনের না; ৭-৮ মাস হবে। ও খুব ভালো গান করে। একসঙ্গে একটি গান করতে গিয়ে পরিচয় হয়েছে। যদিও গানটা শেষ পর্যন্ত হয়নি। কিন্তু আমাদের বিয়েটা হচ্ছে।’

কয়েক মাস আগে আশীর্বাদ হয়েছে সিঁথির। তা জানিয়ে এই গায়িকা বলেন, ‘বিয়ের পুরো আয়োজন পারিবারিকভাবেই হচ্ছে। দুই পরিবার বিয়ে পূর্ববতী যাবতীয় আনুষ্ঠানিকতা সেরেছেন। গত আগস্টে আমার আশীর্বাদ হয়েছে।’

সিঁথির হবুর বর অমিত দে প্রায় ১৩ বছর ধরে লন্ডনে বসবাস করছেন। সেখানে অ্যাকাউন্টিং বিষয়ে পড়াশোনা শেষ করে একটি ফাইন্যান্স ফার্মে কর্মরত আছেন। পাশাপাশি গান করেন। তা ছাড়াও খুব ভালো কিবোর্ড ও পিয়ানো বাজাতে পারেন অমিত। লন্ডনে বসবাস করলেও অমিতের গ্রামের বাড়ি সিলেটে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা