ছবি: সংগৃহীত
সারাদেশ
শিশুর চিকিৎসা ব্যয়ভার মা ও শিশু হাসপাতালের কাঁধে!

টাকার কাছে হার মানল মায়া, পার্কে মিলল অসুস্থ শিশু

চট্টগ্রাম ব্যুরো:

“অভাব মানুষকে নিষ্ঠুর করে।” আর“ টাকার কাছে হার মানে মায়া, পেটের সন্তানও হয় অচেনা।" চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরি পার্কে তিন মাসের শিশু ফেলে যাওয়ার ঘটনাটি তারই দৃষ্টান্ত...

জন্মগত ত্রুটি, শারীরিক জটিলতা ও
শ্বাসকষ্ট থাকায় টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় মেয়ে সন্তানটি ফেলে যাওয়া হতে পারে বলে ধারণা চিকিৎসকের।

মুলত, ঘটনাটি ১৬ জানুয়ারি শুক্রবার বিকালের। শিশুটিকে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় পার্কের সিকিউরিটি গার্ড। পরে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশকে জানানো হলে অসুস্থ শিশুটিকে উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়।

পরে শ্বাসকষ্ট সহ শারীরিক না জটিলতা থাকায় শিশুটিকে "এসডিইউ"তে নেওয়া হয়। বর্তমানে শিশুটি অবস্থা কিছুটি উন্নতি হয়েছে বলে জানান দায়িত্বরত চিকিৎসক ড: ফরহাদ।

এদিকে শিশুটির যাবতীয় চিকিৎসা ব্যয়ভার গ্রহণ করেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুটিকে দ্রুত সুস্থ করে তোলার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান হাসপাতালটির নির্বাহী কমিটির সভাপতি মোর্শেদ।

এর আগে ডিসেম্বর ২৯ তারিখ রোববার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা এলাকায় সড়কের পাশে ফেলে যায় অসুস্থ দুই শিশু। পরে স্থানীয়দের সহযোগিতা উদ্ধার করে চিকিৎসা দেওয়া হল মারা যায় ছোট শিশুটি।

শুধু উদ্ধার ও চিকিৎসা নয়, এর পেছনের কারণ অনুসন্ধান এবং এ সমস্ত ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পাশে দাঁড়ানো জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চরের পথে ঘোড়ার জাহাজ,  চরের মানুষের নিরব সংগ্রাম

‎ভোরের কুয়াশা তখনও কাটেনি। তিস্তার বিস্তীর্ণ বালুচরের ওপর দিয়ে একটি ঘোড...

কুষ্টিয়ার দৌলতপুর বিএনপি অফিসে ককটেল আহত ৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ...

বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এমপি শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর...

দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটি,

সিরাজগঞ্জে দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটির ঘটনায় ‘সমবয়সী বন্ধুর...

গরম আর শুধু গরম নয়, এটি এক নীরব জাতীয় বিপর্যয়

মোঃ শামীম মিয়া: বাংলাদেশের সামনে জলবায়ুর ভয়ংকর ভবিষ্যৎ জ্যৈষ্ঠের গরম বাংলাদেশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা