জাতীয়

জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পাবলিক পরীক্ষা, রমজান, ঈদ, পূজা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, উপনির্বাচনসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, আগামী বছর কোনো ধরনের জটিলতা ছাড়াই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে। তবে নভেম্বর ও ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা থাকায় ওই সময়ে নির্বাচন আয়োজন করা হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে জানুয়ারি থেকেই নির্বাচন শুরু হতে পারে।

তিনি জানান, এর আগে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে পরিকল্পনা করা হলেও পরে দেখা যায়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এর পাশাপাশি বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন এসেছে। এসব বিষয়ও নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে।

আনোয়ারুল ইসলাম বলেন, রমজান, ঈদ, পূজা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে।

সরকারের কোনো চাপের কারণে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে চিঠি চালাচালির কোনো নজির নেই উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন আয়োজনের উপযোগী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তালিকা সরকারের কাছে চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সামগ্রিক বাস্তবতা বিবেচনায় নিয়েই নির্বাচনের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল হামজারা

আজ থেকে ৪ বছর আগে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে বাংলাদেশ দল এশিয়ান কাপ বাছাইয়ে হের...

স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী কোনো শক্তির এ দেশে অবস্থান নেই: রিজভী

দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো শক্তির এ দেশে অ...

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং শুক্রবার সকাল ৭টা...

গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা

কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা