ছবি: আমার বাঙলা
সারাদেশ

গ্লাসকাটা ও ফিনিশিং মেশিন তৈরি করে অনন্য নজির গড়লেন মো. মজিবর রহমান

গিয়াস উদ্দিন সরদার

চোখের চশমার গ্লাসকাটা ও ফিনিশিং মেশিন তৈরি করে অনন্য নজির গড়েছেন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মো. মজিবর রহমান মেকার।

জানা গেছে, মো. মজিবর রহমান ১৯৮৪ সালে নরসিংদী জেলা থেকে সাঁথিয়া উপজেলায় এসে ঘড়ি মেরামতের ব্যবসা শুরু করেন। অল্প দিনের মধ্যেই মো. মজিবর রহমান একজন দক্ষ ঘড়ি মেরামতকারী হিসেবে পরিচিতি লাভ করেন। সদালাপী, নম্র ও ভদ্র স্বভাবের একজন মানুষ এই মজিবর রহমান।

মোবাইল ফোন চালু হওয়ার পর ঘড়ির চাহিদা দিন দিন কমতে থাকে। তখন তিনি ঘড়ির পাশাপাশি শুরু করেন চশমার ব্যবসা। নতুন চশমা বিক্রি, চশমার গ্লাস লাগানো, চশমার পাওয়ার অ্যাডজাস্ট করা—বিভিন্ন কাজ করে থাকেন তিনি।

তবে বিস্ময়কর ঘটনা হলো, চশমার ব্যবসায় গ্লাসকাটা ও গ্লাস ফিনিশিং দেওয়াসহ বিভিন্ন কাজের জন্য তিনি যে যন্ত্র ব্যবহার করেন, সবই তার নিজের হাতে তৈরি যন্ত্রপাতি। ছবিতে যে যন্ত্রটি দেখা যাচ্ছে, ওই যন্ত্রটির নাম গ্লাস কাটিং ও ফিনিশিং মেশিন। এ যন্ত্রটি তিনি নিজেই তৈরি করেছেন।

মো. মজিবর রহমান বলেন, এই ধরনের মেশিন যদি কেউ নিতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তৈরি করে দেবো, ইনশাল্লাহ।

আমারবাঙলা/আরআরপি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি...

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন ব...

স্বাধীনতা পুরস্কার পেলেন জোবেরা লিনু

ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ২০২৬ পদক পেয়েছেন সাবেক ক...

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মরণ...

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।...

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২...

আন্দামান সাগরে ট্রলারডুবি, পেকুয়ায় নিখোঁজ ১২

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগর-এ ডুবে যাওয়ার ঘটনায় কক...

নিজেই বিধ্বস্ত লামার ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি

পার্বত্য জেলার বান্দরবানের লামায় গজালিয়া ইউনিয়নে এমন হাসপাতালও দেশে আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা