সংগৃহীত
বিনোদন

গোপন ভিডিও নিয়ে মুখ খুললেন প্রজ্ঞা নাগরা

বিনোদন ডেস্ক

ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী প্রজ্ঞা নাগরা তামিল সিনেমা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন। ২০২২ সালে ‘ভারালারু মুক্কিয়াম’ সিনেমায় দিয়েই তার অভিষেক ঘটে। সেখানে মালায়ালি মেয়ের চরিত্রে অভিনয় করেন প্রজ্ঞা। যদিও সিনেমাটি নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। তবে অভিনেত্রী তার অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষিণী বিনোদন জগতে। পরে তিনি মালয়ালাম ও তেলেগু সিনেমাতেও অভিনয় করেছেন।

সম্প্রতি এ অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে, যা নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে। এ নিয়ে যখন চারদিকে নানা সমালোচনা ও চর্চা, তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রজ্ঞা।

প্রজ্ঞা নাগরা বলেন, ভিডিওটি ভুয়া, যা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) দিয়ে বানানো। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে নিজের হতাশা ও ক্ষোভ জানিয়েছেন অভিনেত্রী।

গত শনিবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এক্স হ্যান্ডেলে প্রজ্ঞা নাগরা লিখেছেন— এখনো আমার কাছে বিষয়টি বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে, একটি খারাপ স্বপ্ন দেখছি, হয়তো এখনই জেগে উঠব।

তিনি বলেন, প্রযুক্তির উদ্দেশ্য ছিল মানবজাতিকে সহায়তা করা এবং আমাদের জীবনকে দুর্বিষহ না করে তোলা। অথচ এআই প্রযুক্তির মাধ্যমে যারা এ ধরনের কনটেন্ট তৈরি করছেন এবং তা ছড়িয়ে দিচ্ছেন, তারা মূলত এসব কোনো বাজে উদ্দেশ্য নিয়ে করছেন। প্রার্থনা করি, এই অগ্নিপরীক্ষা যেন আর কোনো নারীকে দিতে না হয়। নিরাপদে থাকুন সবাই।

উল্লেখ্য, ২০২২ সালে তামিল সিনেমা‘ভারালারু মুক্কিয়াম’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ডেবিউ হয় প্রজ্ঞা নাগরার। পরের বছর ২০২৩ সালে ‘মালয়ালাম সিনেমা ‘নাধিকালির সুন্দরী যমুনা’তে দেখা গেছে তাকে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা