ছবি: সংগৃহীত
সারাদেশ
জামিনের বিষয়টি নজর এড়াতে নানা কৌশল

গোপনে চার হত্যা মামলায় জামিন ছোট সাজ্জাদ দম্পতির

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী তামান্না শারমিন চারটি আলাদা হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁদের বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় আপাতত কারামুক্তি পাচ্ছেন না তাঁরা। জামিনের বিষয়টি পুলিশ, প্রশাসন ও গণমাধ্যমের নজর এড়িয়ে রাখতে নানা কৌশল নেওয়া হলেও শেষ পর্যন্ত বিষয়টি প্রকাশ্যে আসে।

আদালত ও কারা সূত্রে জানা গেছে, ছোট সাজ্জাদ ১০টি হত্যা মামলাসহ মোট ১৯ মামলার আসামি। এর মধ্যে চট্টগ্রামের জোড়া খুন এবং প্রকাশ্যে সন্ত্রাসী বাবলাকে হত্যার ঘটনাও রয়েছে। তাঁর স্ত্রী তামান্নার বিরুদ্ধেও একাধিক হত্যা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।

সাজ্জাদের আইনজীবী আবু বক্কর সিদ্দিক জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, চারটি মামলায় হাইকোর্ট তাঁদের জামিন দিয়েছেন এবং জামিননামা কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ১৯ আগস্ট চান্দগাঁও থানার দোকান কর্মচারী শহিদুল ইসলাম হত্যা মামলায় গত ১৫ সেপ্টেম্বর সাজ্জাদ ও তামান্নাকে জামিন দেন হাইকোর্ট। একই দিন পাঁচলাইশ থানাধীন ওয়াসিম আকরাম হত্যা মামলায় তাঁদেরসহ তিনজনকে জামিন দেওয়া হয়। এরপর ২২ সেপ্টেম্বর পাঁচলাইশ থানার দোকান কর্মচারী মো. ফারুক হত্যা এবং আফতাব উদ্দিন তাহসীন হত্যা মামলাতেও তাঁরা জামিন পান। চারটি মামলাতেই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দিয়েছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের দ্বৈত বেঞ্চ।

জামিনের আদেশ ১৫ ও ২২ সেপ্টেম্বর দেওয়া হলেও হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার যথাক্রমে ১৮ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর স্বাক্ষর করেন। এসব জামিননামা চট্টগ্রামের আদালতে পৌঁছায় প্রায় আড়াই মাস পর, গত ৮ ডিসেম্বর।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ সৈয়দ শরীফ বলেন, ছোট সাজ্জাদের বিরুদ্ধে মোট ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় এবং তাঁর স্ত্রী তামান্নার চারটি মামলায় হাইকোর্টের জামিননামা এসেছে। সাজ্জাদ বর্তমানে রাজশাহী কারাগারে এবং তামান্না ফেনী কারাগারে বন্দী। তাই সংশ্লিষ্ট কাগজপত্র ওই দুই কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ মার্চ রাজধানী থেকে চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরীর বায়েজিদ, অক্সিজেন ও চান্দগাঁও এলাকায় ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ নামে পরিচিত। তিনি পলাতক সাজ্জাদ হোসেন ওরফে বড় সাজ্জাদের অনুসারী। তাঁকে ধরিয়ে দিতে পুলিশ পুরস্কারও ঘোষণা করেছিল।

এর প্রায় দুই মাস পর, গত ১০ মে চট্টগ্রাম নগরের চকবাজার থানার বাকলিয়া এক্সেস রোডের চন্দনপুরা এলাকায় প্রাইভেট কারে গুলি করে জোড়া খুনের ঘটনায় সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করে পুলিশ।

আমারবাঙলা/এনইউএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

বিএনপির ক্ষমতা গ্রহণকে 'ইতিবাচক' আখ্যা ভারতের

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এবং দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

আজ জাতীয় প্রেমিকা দিবস: প্রিয় মানুষকে আনন্দ দেওয়ার বিশেষ সুযোগ

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

ফোনের আসক্তি কমানোর ৭ উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আবারও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

‘যুদ্ধে জিতেছে ইরান’: গালিবাফ

চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা