কুয়েতে অনির্দিষ্টকালের জন্য মার্কিন দূতাবাস বন্ধ | ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আমার বাঙলা ডেস্ক

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের পরিধি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।

দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে যে বর্তমান উদ্ভূত পরিস্থিতির কারণে নিয়মিত এবং জরুরি সব ধরনের কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরুর বিষয়টি জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইরানের সঙ্গে আমেরিকার এই ক্রমবর্ধমান সংঘাতের ফলে গত সপ্তাহান্তে বেশ কিছু বড় ধরনের সামরিক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য থেকে জানা যায়, ইরানের একটি হামলায় অন্তত চারজন মার্কিন সৈন্য নিহত হয়েছেন।

এর পরপরই সোমবার (৩ মার্চ) কুয়েতে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে, যাকে মার্কিন সামরিক বাহিনী 'ফ্রেন্ডলি ফায়ার' বা নিজেদের ভুলবশত চালানো আক্রমণ হিসেবে বর্ণনা করেছে।

এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং নিরাপত্তার চরম ঝুঁকির বিষয়টি বিবেচনা করেই কুয়েতে কূটনৈতিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

সূত্র: আলজাজিরা।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এড. কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্...

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।...

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২...

আন্দামান সাগরে ট্রলারডুবি, পেকুয়ায় নিখোঁজ ১২

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগর-এ ডুবে যাওয়ার ঘটনায় কক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা