ছবি: সংগৃহীত
অপরাধ

কুমিল্লায় গাঁজার ব্যাগে মিলল দুই ভারতীয় পিস্তল

আমার বাঙলা ডেস্

মাদকবিরোধী অভিযানে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যশপুর এলাকায় গাঁজাভর্তি ব্যাগের ভেতর থেকে ২টি বিদেশি (ভারতীয়) পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ১২ কেজি গাঁজাও জব্দ করা হয়।

সোমবার(৩ নভেম্বর) কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, রবিবার দিবাগত মধ্যরাতে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির আওতাধীন ভারত সীমান্তবর্তী ধনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গাঁজার ব্যাগগুলো তল্লাশি করে এর ভেতর থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লে. কর্নেল মীর আলী এজাজ বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে একটি চক্র সক্রিয় রয়েছে। গোয়েন্দা তথ্য অনুসারে, ভারত থেকে অবৈধ পথে অস্ত্র দেশে প্রবেশের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, উদ্ধার করা অস্ত্রগুলোও সেই চক্রের অংশ হিসেবে দেশে আনা হয়।

তিনি আরও জানান, অভিযানে কেউ গ্রেফতার না হলেও অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

বিশ্বকাপে লোকসান ঠেকাতে বাড়তি অর্থ দেবে ফিফা

আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোর জন্য প্রাইজমানি এবং অংশগ্রহণ ফি...

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন

চিকিৎসা শেষে মিরপুর মডেল থানার হত্যা মামলায় ফের তিন দিনের রিমান্ডে পাঠানো হয়ে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

ফ্যামিলি কার্ড প্রকল্পে ত্রুটি দ্রুত সংশোধন করা হবে: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ড প্রকল্পে যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা