সংগৃহিত
খেলা

কুমিল্লার নেতৃত্বে লিটন, খুলনায় এনামুল

ক্রীড়া ডেস্ক: তারকায় পূর্ণ বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও গড়পড়তা দল গড়া খুলনা টাইগার্সের নেতৃত্বে দেখা যাবে দুই নতুন মুখ। চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইমরুল কায়েসকে সরিয়ে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে লিটন দাসকে। এছাড়া খুলনা টাইগার্স আর্মব্র্যান্ড দিয়েছে এনামুল হক বিজয়কে।

বিপিএলের শিরোপা পেতে কুমিল্লা বিগ বাজেটের দল বানিয়েছে। স্থানীয় ক্রিকেটারে দুই দলই সমৃদ্ধ। বিদেশী সংগ্রহে খুলনা পিছিয়ে থাকলে কুমিল্লা বরাবরই এগিয়ে।

ইমরুল কায়েসের হাত ধরে তিনটি শিরোপা জিতেছে কুমিল্লা। শেষ আসরেও তারা চ্যাম্পিয়ন হয়েছিল ইমরুলের নেতৃত্বে। এবার ইমরুল যে দলকে নেতৃত্ব দেবেন না আঁচ পাওয়া যাচ্ছিল প্লেয়ার্স ড্রাফট থেকে।

প্রথমত, তাকে ড্রাফটের আগে ধরে রাখেনি কুমিল্লা। ড্রাফটে লম্বা সময় পর তাকে দলভুক্ত করে ফ্রাঞ্চাইজি। যদিও তখন তাদের দাবি ছিল, ইমরুলকে অন্য দল নেবে না, এমন বিশ্বাস তাদের ছিল। ড্রাফট থেকে কোনো দল তাকে না নেওয়ায় শেষমেশ কুমিল্লা তাকে দলভুক্ত করে। কিন্তু নেতৃত্বের ভার এবার তাকে দেওয়া হয়নি। মাশরাফির পর ইমরুল বিপিএলে সফলতম অধিনায়কদের একজন। মাশরাফি শিরোপা জিতেছেন চারবার।

এদিকে খুলনা টাইগার্স দল বাছাই ও বিদেশি সংগ্রহে তেমন পয়সা খরচ করেনি। কাগজে কলমে খুব একটা শক্তিশালীও নয়। গত আসরেও তারা খুব ভালো করতে পারেনি। এবার এনামুলের নেতৃত্বে দলটা কেমন করে সেটাই দেখার।

প্রসঙ্গত, আসন্ন ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের বিপিএল। গতবার ছয় দল নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে এবার বিপিএল হচ্ছে সাত দলের। নতুন করে এসেছে দুরন্ত ঢাকা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা