ছবি: সংগৃহীত
জাতীয়

কাতার ও ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামিক সম্মেলনে অংশ নিয়ে কাতারে সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কাতারের সার্বভৌম ভূখণ্ডে বিনা প্ররোচনায় ও অযৌক্তিক ইসরায়েলি হামলা শুধু কাতারের ওপর হামলা নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর মর্যাদার অবমাননা।’

সোমবার দোহায় অনুষ্ঠিত জরুরি সম্মেলনে বাংলাদেশ ইসরায়েলের আরও উসকানি ও আগ্রাসন ঠেকাতে ওআইসির সব সদস্য রাষ্ট্রের সমন্বিত কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ এই আগ্রাসনকে ইসরায়েলের বেপরোয়া অভিযানের অংশ হিসেবে দেখছে, যারা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবিক আইন এবং প্রতিনিয়ত জাতিসংঘের প্রস্তাব উপেক্ষা করে চলেছে।’

তিনি বলেন, ‘আমাদের অবশ্যই সম্মিলিতভাবে এই নগ্ন আগ্রাসনের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে এবং অবিলম্বে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধের দাবি জানাতে হবে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এসময় ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত তাদের স্বাগত বক্তব্য রাখেন এবং মুসলিম উম্মাহর সম্মিলিত শান্তি ও নিরাপত্তা সমুন্নত রাখার জন্য নিজ নিজ সংস্থার সনদ উদ্দেশ্যের কথা উল্লেখ করেন।

এতে ২৪টি রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিয়েছেন এবং বাকি দেশগুলোর প্রতিনিধিদের নেতৃত্ব দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তারা। বিশ্বনেতারা গত ৯ সেপ্টেম্বর কাতারে ইসরায়েলি আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং মুসলিম দেশগুলোর সুরক্ষা, নিরাপত্তা এবং মর্যাদার জন্য সর্বাত্মক সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

তারা গাজায় ইসরায়েলি দখলদারত্ব অবিলম্বে বন্ধ এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করে দ্বি-রাষ্ট্র সূত্র অনুসরণ করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান। ফিলিস্তিনি নারী-পুরুষ অনাহারে মারা যাওয়ায় গাজার জনগণের জন্য আন্তর্জাতিক সহায়তা ও খাদ্য সরবরাহে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকারেরও আহ্বান জানান নেতারা। তারা দ্ব্যর্থহীনভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক বিচার আদালতের হস্তক্ষেপের দাবি জানান, যাতে একের পর এক মুসলিম রাষ্ট্রের আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘন এবং ফিলিস্তিনে গণহত্যা চালানোর জন্য ইসরায়েলি নেতাদের জবাবদিহি করা যায়।

এ জরুরি সম্মেলনে অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফরহাদুল ইসলাম, বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা