ছবি: আমার বাঙলা
রাজনীতি

এনসিপিসহ তিন দলের জোটের যাত্রা শুরু

আমার বাঙলা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি মিলে নতুন রাজনৈতিক জোট ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠনের ঘোষণা দিয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, দেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক অধিকারের সুরক্ষায় এই নতুন মঞ্চ কাজ করবে।

নাহিদ ইসলাম বলেন, ২৪ সালের অভ্যুত্থানের পর দেড় বছরে আমরা বহু হতাশার মুখোমুখি হয়েছি। ঐকমত্য কমিশনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানা শক্তি সংস্কারের বিরোধিতা করেছে, বাধা দিয়েছে। তাই সংস্কারের পক্ষে আমরা তিন দল আজ ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে।

তিনি আরও জানান, এই জোট কেবল নির্বাচনী জোট নয়—এটি একটি রাজনৈতিক জোটও।আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। আগামী নির্বাচনে আমরা একসঙ্গে, একই প্রতীকে লড়ব, বলেন তিনি।
নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, কেউ যদি মনে করে গায়ের জোরে বা ধর্মের দোহাই দিয়ে নির্বাচনে জিতবে—তারা কখনো সফল হবে না।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তরুণদের আশা ব্যর্থ হয়েছে, নতুনদের অনেক কর্মকাণ্ডও সমালোচিত হয়েছে। এসব বাস্তবতায় আমরা তিন দল নতুন পথচলা শুরু করেছি।

তিনি আরও বলেন, পুরনো রাজনীতি দিয়ে ফ্যাসিবাদের পতন সম্ভব হয়নি। নতুনরা চ্যালেঞ্জ করেছিল বলেই ফ্যাসিবাদের পতন হয়েছে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, “আমরা তিন দল নিয়ে যাত্রা শুরু করলেও মনে করি না, পরিবর্তনের আকাঙ্ক্ষা শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ। সংস্কারের স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে—সেটির ওপরই নির্ভর করছে চব্বিশের অভ্যুত্থানের সাফল্য টিকে থাকবে কি না।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

লামায় হিটস্ট্রোকে অসুস্থ ১৮ শিক্ষার্থী

পার্বত্য জেলার বান্দরবানের হিটস্ট্রোকে আক্রান্ত ১৮ শিক্ষার্থী লামায় উ...

বিশ্বকাপে লোকসান ঠেকাতে বাড়তি অর্থ দেবে ফিফা

আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোর জন্য প্রাইজমানি এবং অংশগ্রহণ ফি...

আগাম জামিন পেলেন জামায়াত এমপি আমির হামজা

মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করে...

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন

চিকিৎসা শেষে মিরপুর মডেল থানার হত্যা মামলায় ফের তিন দিনের রিমান্ডে পাঠানো হয়ে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

ফ্যামিলি কার্ড প্রকল্পে ত্রুটি দ্রুত সংশোধন করা হবে: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ড প্রকল্পে যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা