রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা | ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

আমার বাঙলা ডেস্ক

ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গোষ্ঠীটি জানিয়েছে, তারা মঙ্গলবার (৩ মার্চ) ভোরে ‌‌‘এক ঝাঁক ড্রোন’ মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের ভয়াবহ হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে।

এদিকে লেবাননে দখলদার ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এছাড়া ১৫৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবানন সরকার।

এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় যে তথ্য প্রকাশ করেছিল, তাতে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত বলে উল্লেখ করা হয়েছিল।

লেবানন সরকারের দুর্যোগ ও ব্যবস্থাপনা ইউনিটের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতের দক্ষিণের উপনগরীতে বোমাবর্ষণের কারণে ২৮ হাজার ৫০০-এর বেশি মানুষ তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এড. কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্...

এড. কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্...

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।...

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২...

আন্দামান সাগরে ট্রলারডুবি, পেকুয়ায় নিখোঁজ ১২

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগর-এ ডুবে যাওয়ার ঘটনায় কক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা