বিনোদন

আমি ডিভোর্সি, বিধবা নই: দেবশ্রী

বিনোদন ডেস্ক

প্রথম বিয়ে হয়েছিল অনেক আগে। রয়েছে এক পুত্রসন্তান। বছর তিনেক আগে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। কিন্তু সে সম্পর্ক খুব একটা সুখকর হয়নি। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই আলাদা হয়ে যান পশ্চিমবঙ্গের অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি দেবশ্রীকে সিঁদুর পরা দেখে অনেকেরই প্রশ্ন জাগে তবে কি তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। বিষয়টি নিয়ে বিরক্ত দেবশ্রী।

ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী শুভশ্রীর বোন দেবশ্রী বলেন, ‘মল্লিকার বিয়েতে সিঁদুরে পরে যাওয়ার পর থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছি। আসলে খানিকটা বিরক্ত আমি। সে দিন আমি যে শাড়িটা পরেছিলাম এবং যেমন সাজগোজ করেছিলাম তার সঙ্গে সিঁদুরটা মানানসই। সেটা না পরলে সাজটাই অসম্পূর্ণ মনে হচ্ছিল তাই পরেছি। আমি তো ডিভোর্সি, বিধবা নই। আমার সন্তানের বাবা এখন বেঁচে আছেন। তাই আমি সিঁদুর পরতেই পারি। আর সিঁদুর পরার জন্য এত কিছুর ভাবার দরকার সত্যিই আছে কি? আমি এমন কিছু করছি না সমাজের ক্ষতি হচ্ছে।’

সম্প্রতি অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের নিমন্ত্রণে দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের সিঁথিতে দেখা গেছে সিঁদুর। সবুজ রঙের ভারী কাঞ্জিভরম শাড়ির সঙ্গে গলায় সোনালি গয়না, কপালে টিপ, হাত খোপা ও কপালে সিঁদুর। এই সাজে বন্ধুর বিয়েতে যান দেবশ্রী। এতেই শুরু হয় গুঞ্জন। সমাজমাধ্যমে অনেকেই শুভেচ্ছাবার্তা দিতে শুরু করেন তাঁকে। তবে কি চুপিচুপি বিয়ে সারলেন শুভশ্রীর বোন?

শুধু দেবশ্রী নয়, বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখাও বিভিন্ন সময় সিঁদুর পরেন। যদিও সেই নিয়ে নানা মুনির নানা মত। এক সাক্ষৎকারে রেখা জানান, তিনি যে ধরনের সাজগোজ করেন তার সঙ্গে সিঁদুর বেশ মানানসই, তাই পরেন।

দেবশ্রীর মতে, আজকাল লোকের কৌতূহল বড্ড বেশি। তার কোনও পরিচিত এভাবে এলে তিনি হয়তো প্রশ্নও করতেন না। কিন্তু তাঁর ক্ষেত্রে তেমনটা হয় না। কিন্তু দেবশ্রীর জীবনে কি সত্যিই নতুন কেউ এসেছেন? তিনি জানান, তেমন কোনও বিষয় নেই, আপাতত বিয়ের কথাও ভাবছেন না।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা