জাতীয়

আইন সাংবাদিকতা বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

আইন সাংবাদিকতাকে বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার বঙ্গভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সংবিধানের প্রাধান্য, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। বর্তমান সরকার সংবিধানের আলোকে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিচারব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণেও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বিচার বিভাগ, আইনজীবী, আইন বিষয়ক সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ন্যায়বিচার প্রাপ্তি আরও সহজ এবং ত্বরান্বিত হবে।

তিনি বলেন, ল’রিপোর্টার্সরা আদালতের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ দায়িত্বশীলতার সঙ্গে পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া সহজ ভাষায় জনগণকে আইন বিষয়ে সচেতন করতে তারা তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছেন। রাষ্ট্রপতি আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নৈতিক মান, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার জন্য ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি অপতথ্য, ভ্রান্ত তথ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সতর্ক থাকতে বলেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

২০২৪ সাল থেকে বিশেষ পুনঃতফসিল নীতির আওতায় নিয়মিত করা অধিকাংশ ঋণ আবারও খেলাপি...

নতুন করারোপ ছাড়াই মদন পৌরসভার ৩৫ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নত...

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের বর্ষ পরিক্রমার উদ্বোধন

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের ১৮ টি শাখার সম্মিলিত বর্ষ পরিক্রমার আনুষ্ঠানিক...

ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ 

ঢাকার সড়কে দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সেই উদ্যোগ...

অ্যাডহক বার কাউন্সিল গঠন, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল কাজল 

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে চেয়ারম্যান করে এক বছরে...

ফরিদপুরে পুকুরপাড়ের অরক্ষিত বিদ্যুৎ লাইনে প্রাণ গেল যুবকের

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে দিকে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের ম...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

জানা যায়, প্রায় ৭০ বছর বয়সী হেমায়েত মোল্লাকে কয়েক দিন ধরে মাদারীপ...

৯৬ বার পেছাল রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক, আবেদন যেভাবে

ছেঁড়া-ফাটা নোট, জাল ও খুচরা টাকার সংকট কমিয়ে দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা