সংগৃহিত
খেলা
বিপিএলে ফিক্সিং

অভিযোগ নিয়ে মুখ খুললেন মালিক

ক্রীড়া ডেস্ক: মাঠে ও বাইরে বেশ কঠিন সময়ই পার করছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। নিজের তৃতীয় বিয়ে নিয়ে পারিবারিকভাবে বিরূপ পরিস্থিতিতে আছেন তিনি। এর বাইরে বিপিএলের ম্যাচে এক ওভারে তিনটি নো বল করায় তার বিরুদ্ধে ফিক্সিংয়েরও অভিযোগ উঠেছে। যা স্বাভাবিকভাবেই আরও বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে শোয়েবকে। ফলে অভিজ্ঞ এই ক্রিকেটার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছিলেন শোয়েব। যদিও দুই ম্যাচ খেলেই ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দুবাইয়ে উড়াল দেন। এর আগে ২২ জানুয়ারি বরিশালের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে বল করার সময় তিনটি নো বলসহ এক ওভারে ১৮ রান দেন শোয়েব। যার কারণে বিরক্তিও প্রকাশ করতে দেখা যায় বরিশাল অধিনায়ক তামিম ইকবালকে। পরে শোয়েবকে আর বোলিংয়ে আনেনি বরিশাল।

একজন স্পিনারের একই ওভারে তিনবার ওভার স্টেপিং খুব একটা দেখা যায় না। তাই অনেকেই শোয়েবের এই ঘটনার সঙ্গে ফিক্সিংয়ের গন্ধ খোঁজার চেষ্টা করছেন। তবে এমন গুজব উড়িয়ে দিয়েছেন বরিশালের মালিক মিজানুর রহমান। বিপিএল ফ্র্যাঞ্চাইজিটির ওই বিবৃতির পর এবার শোয়েব নিজেও মুখ খুলেছেন।

নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পাকিস্তানি এই ক্রিকেটার লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে বরিশালের হয়ে খেলা নিয়ে আমার বিরুদ্ধে যে গুজব উঠেছে, তা প্রত্যাখ্যান করছি। আমি আমার অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ওই সময় আলোচনাও করেছি, পরে কি করতে হবে সেটাও পরিকল্পনা করি। পরবর্তীতে দুবাইয়ে আমার আগে থেকে নির্ধারিত কাজ থাকায় বাংলাদেশ ছেড়ে আসতে হয় আমাকে।’

এরপর বরিশালের জন্য শুভকামনাও জানান শোয়েব মালিক, ‘বরিশালের আসন্ন ম্যাচগুলোর জন্য শুভকামনা, যদি প্রয়োজন হয় আমি অবশ্যই তাদের যেকোনো সমর্থন দেওয়ার চেষ্টা করব। মাঠের ক্রিকেটে আমি সবসময় আনন্দ পাই এবং সুযোগ পেলে আবারও সেটি চালিয়ে নিতে চাই।’

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ ছড়ানোর আগে যাছাইয়েরও আহবান জানান বরিশালের এই অলরাউন্ডার, ‘সম্প্রতি ছড়িয়ে পড়া গুজবের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করাও জরুরি মনে করছি। এ ধরনের ভিত্তিহীন গুজব শক্তভাবে প্রত্যাখ্যান করছি আমি। যেকোনো তথ্য বিশ্বাস এবং ছড়ানোর আগে অবশ্যই যাছাই করা উচিৎ। অন্যথায় এরকম মিথ্যা যে কারও সুনামে আঘাত করার পাশাপাশি বিভ্রান্তিও তৈরি করতে পারে। তাই স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্য সোর্সের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করুন।’

নিজের বক্তব্যের পাশাপাশি বরিশালের পক্ষ থেকে দেওয়া বিবৃতির ভিডিও–ও নিজের টাইমলাইনে শেয়ার করেছেন শোয়েব। যেখানে বরিশালের মালিক মিজানুর রহমান বলেছেন, ‘শেষ কিছুদিন শোয়েব মালিককে নিয়ে অনেক কথা শুনেছি, আমি এটার (শোয়েব মালিককে নিয়ে ফিক্সিংয়ের গুঞ্জন) তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শোয়েব মালিক একজন ভালো খেলোয়াড় ও তার সর্বোচ্চটাই আমাদের দিয়েছেন। এটা নিয়ে আমরা আর আলোচনা না করি। ক্রিকেটে খারাপ সময় যেতেই পারে, এই সময়ে দল শোয়েবের পাশেই আছে।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা