ছবি: সংগৃহীত
বাণিজ্য
আসছে শীত

এখনই ১শ’ টাকায় বিক্রি হচ্ছে যেসব সবজি

নিজস্ব প্রতিবেদক

বাজারে একমাত্র কম দামি সবজি হিসেবে রয়েছে পেঁপে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। বাকি সব সবজি প্রায় ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ১০০ টাকার ওপরে দাম রয়েছে বেগুন, করোলা, শিম, বরবটি ও কাঁকরোলের। প্রতি কেজি ১০০টাকারও বেশি বিক্রি হচ্ছে টমেটো ও গাজর। মূল্য ১৬০ টাকা ও ১৮০ টাকা।

আজ শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এমন দাম। দাম চড়া থাকায় ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। তবে, বিক্রেতারা বলছেন, এখন বেশির ভাগ সবজির মৌসুম শেষ, শীতে নতুন করে সবজি ওঠার সময় আসছে সামনে। তাই বাজার দর একটু বেশি

আজকের বাজারে গোল বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, ঝিঙা ৬০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ১০০ টাকা, করোলা ১০০ টাকা, শসা ৮০ টাকা, শিম ১০০ টাকা, কচুর মুখি কেজি ৮০, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, টমেটো ১৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, গাজর ১৮০ টাকা, মুলা ৬০ টাকা, ছোট সাইজের ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ১০০ টাকা এবং কাঁচামরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মহাখালী বাজার করতে এসেছেন একজন বেসরকারি চাকরিজীবী। তিনি বলেন, রাজধানীতে শীত আসছে আসছে ভাব। এই সময় সবজির দাম থাকবে সবচেয়ে কম। অথচ বাজারে বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা বা তার ওপরে। কিছু সবজি ৬০ থেকে ৮০ টাকার ঘরে। কিছুদিন আগেও এর সবগুলোর দাম আরও বেশি ছিল। অথচ এই সময়ে এসে সবজির দাম অনেক কম থাকার কথা। এত দাম দিয়ে যদি সবজি কিনতে হয়, তাহলে অন্য পণ্য কিনবো কীভাবে?

রাজধানীর মালিবাগ বাজারে এক ক্রেতা একই ধরনের অভিযোগ এনে বলেন, বিক্রেতারা বলছে আগের চেয়ে সবজির দাম কমেছে। হ্যাঁ কমেছে সেটা ১৪০/১৫০ টাকা থেকে ১০০ টাকায় নেমেছে। কিছু সবজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু এটাকে তো সবজির দাম কমেছে বলা যায় না। বরং সবজির দামের ঊর্ধ্বগতি। সাধারণ ক্রেতাদের বাজারদর নিয়ে এমন আপত্তি, ভোগান্তি তবুও বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ কখনোই দেখলাম না।

এদিকে সবজির দামের বিষয়ে রামপুরা বাজারের এক সবজি বিক্রেতা বলেন, গেল কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে। বাজারের সাত-আট ধরনের সবজির দাম ১০০ টাকা বা তার চেয়ে কিছুটা বেশি। বাকি সব সবজি ৬০ থেকে ৮০ টাকার ঘরে। গেল কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কম।

কারওয়ান বাজারের একজন পাইকারি সবজি ক্রেতা বলেন, এই সময় বেশিরভাগ সবজির মৌসুম শেষ হয়ে যায়, নতুন করে সবজি ওঠার অপেক্ষায় আছেন কৃষকরা। সেই কারণে সবজির দাম একটু বেশি যাচ্ছে। আবার একেবারে নতুন কিছু সবজি উঠেছে বাজারে সেগুলোর দামও কিছুটা বেশি। তবে শীত চলে আসলে, নতুন সব সবজি বাজারে উঠবে তখন সবজির দাম অনেক কমে যাবে। এখন বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম, সে কারণেই বাজার কিছুটা বাড়তি যাচ্ছে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা