সংগৃহিত
বাণিজ্য

বিশ্ব বাজার পাট পণ্যের দখলে থাকবে

জেলা প্রতিবেদক: বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিশ্বের বিভিন্ন জায়গায় পাট পণ্য রপ্তানি হচ্ছে। আমাদের উদ্যোক্তারা পাট পণ্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে।

তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় আমাদের পাট পণ্য প্রদর্শিত হচ্ছে এবং প্রচুর ক্রয় আদেশ পাওয়া যাচ্ছে। আগামী দিনগুলোতে পাট পণ্যের বিশ্ব বাজার আমাদের দখলে থাকবে।

জাহাঙ্গীর কবির নানক আজ ফরিদপুরে বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে পাট চাষী, মিল মালিক, ব্যবসায়ী এবং পাটখাত সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় পাট অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় সম্মানিত অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

জাহাঙ্গীর কবির নানক বলেন, গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-’২৫ অর্থবছরের বাজেট উত্থাপনের প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভ্যানিটি ব্যাগ সঙ্গে নিয়েছেন সেটি ছিল পাটের তৈরি। সেদিন তিনি যে শাড়ি পরেছেন তা পাটের তৈরি।

তিনি বলেন, গত সপ্তাহে জাতীয় চা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন যে পাটের কলি থেকে 'জুট টি' তৈরি করতে হবে। কাজেই তিনি পাট ও পাট জাত পণ্যকে কতটা গুরুত্ব দেন তা বোঝা যায়। তিনি পোশাক শিল্পকেও এভাবে উৎসাহ দিয়েছিলেন যেটি এখন আমাদের প্রধান রপ্তানি খাত।

পাট জাগ দেয়া সমস্যার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এজন্য অনেক এলাকায় পানি ও পুকুর সহজপ্রাপ্য নয়। আমরা চেষ্টা করে যাচ্ছি ছোট একটা জায়গায় পাট জাগ দেয়া যায় কিনা বা ক্যামিক্যাল ব্যবহার করে সহজে পাট ব্যবহার উপযোগী করা যায় কিনা।

পাট চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে তিনি উঠান বৈঠক আয়োজন করতে এবং তাতে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ করার আহবান জানান।

মন্ত্রী বলেন, পাটের বীজ আমদানি নির্ভরতা কমাতে হবে। সার, কীটনাশক ও ভালো বীজের জোগান দিতে হবে। ধান, চাল, গমের জন্য পাটের ব্যাগ ব্যবহার করতে হবে।

পাট বীজ উৎপাদন বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ফরিদপুর অঞ্চল যেহেতু পাট উৎপাদনে সমৃদ্ধ সেহেতু পাটবীজ উৎপাদনেও এখানকার পাট চাষীদের অগ্রণী ভূমিকা নিতে হবে। এজন্য আপনাদের সকল প্রকার সহযোগিতা করা হবে।

ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু, ঝর্না হাসান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ। পরে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে ব&zwn...

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ গুরুত্বপূর্ণ: স্পিকার

দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুর...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

সাংবাদিকদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের ক্ষেত্রে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর অপপ্র...

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন, ফিরলেন জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে বড় হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে ৪ পরিবর্তন ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা