সংগৃহীত ছবি
খেলা

ইতিহাস গড়ে হারল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : মুলতান টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হেরে লজ্জার রেকর্ড গড়েছে পাকিস্তান। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনো দল প্রথম ইনিংসে ৫০০+ রান করেও ইনিংস ব্যবধানে হারলো।

টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রান করে পাকিস্তান। জবাবে ৭ উইকেটে ৮২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। এতে ২৬৭ রানের লিড পায় ইংলিশরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২২০ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। এতে ইনিংস ও ৪৭ রানের জয় পেয়েছে ইংলিশরা।

এশিয়ার দলের বিপক্ষে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইনিংস ব্যবধানে জিতলো ইংল্যান্ড। এর আগে ১৯৭৬ সালে ভারতকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড।

মুলতানে পাকিস্তান টেস্ট ক্রিকেটের লজ্জাজনক হারের রেকর্ড করতে যাচ্ছে, তা অনুমান করা গেছে চতুর্থ দিনেই। ৮২ রানে ৬ উইকেট হারানোর পর মনে হয়েছে, এই টেস্ট পঞ্চম দিনেও গড়াবে না। যদিও সালমান আলি আগা ও আমের জামালের শতরানের জুটিতে সেটি হয়নি। কঠিন লড়াই করেও ইনিংস ব্যবধানে হার এড়াতে পারেনি জুটি। বিপরীতে শুধু জয়ের অপেক্ষা বেড়েছে ইংল্যান্ডের।

আজ শুক্রবার পঞ্চম দিনের বাকি উইকেট নিতে দেরি হয়নি ইংল্যান্ডের। জ্যাক লিচের ঘূর্ণিতে প্রথম সেশনেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন সালমান আগা। ৮৪ বলে ৬৩ রান করেন সালমান। এরপর ১০ রান করা শাহিন শাহ আফ্রিদিকেও নিজের হাতের ক্যাচ বাানান লিচ। ইংলিশ স্পিনারের বলে স্টাম্পড হন নাসিম শাহ (৬ বলে ৩)। অসুস্থ থাকার কারণে মাঠে নামতে পারেননি আবরার আহমেদ।

ইংল্যান্ডের হয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩০ রানে ৪ উইকেট নেন লিচ। আর ২টি উইকেট শিকার করেন গাস অ্যাটকিনস ও ব্রাইডন কার্স।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন মুশতাক

পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা