সংগৃহীত ছবি
খেলা

সাংবাদিক অঘোর মন্ডল আর নেই

স্পোর্টস ডেস্ক : ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের পরিচিত মুখ সিনিয়র সাংবাদিক অঘোর মন্ডল আর নেই। দীর্ঘদিন ধরেই কিডনি ও হৃদরোগের গুরুতর সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৫২ বছর।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান।

গত আগস্টের শুরু থেকে কিডনি জটিলতায় ভুগছিলেন অঘোর মন্ডল। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছিল। কিডনি ডায়ালাইসিসের মাধ্যমে খানিকটা নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়। এরপর সাধারণ কেবিন থেকে আইসিইউতে স্থানান্তরিত হন। সপ্তাহ দুয়েক আগে আইসিইউতেই লাইফ সাপোর্ট দেওয়া হয় অঘোর মন্ডলকে। ওই অবস্থাতেই আজ (বুধবার) বিকেলে তিনি দুনিয়া ত্যাগ করেন।

অঘোর মন্ডল তিন দশকেরও বেশি সময় সাংবাদিকতায় জড়িত ছিলেন। নব্বইয়ের দশকে আজকের কাগজ দিয়ে তার ক্যারিয়ার শুরু। এরপর ভোরের কাগজে ছিলেন। দেশের এখনকার প্রতিষ্ঠিত অনেক ক্রীড়া সাংবাদিকের হাতেখড়ি হয়েছে তার মাধ্যমে। একবিংশ শতাব্দীর শুরুর দিকে তিনি সম্প্রচার মাধ্যমে যোগ দেন। চ্যানেল আই, দীপ্ত টিভি, এটিএন নিউজে কাজ করেছেন অনেকদিন। সর্বশেষ এটিএন নিউজে মাল্টিমিডিয়ার দায়িত্বে ছিলেন।

অঘোর মন্ডল দেশ-বিদেশে আন্তর্জাতিক অনেক টুর্নামেন্ট কাভার করেছেন। ক্রীড়া সাংবাদিকতার গণ্ডি পেরিয়ে তিনি বার্তা সম্পাদকের দায়িত্বেও ছিলেন। শত ব্যস্ততার মাঝে মাসে অন্তত ক্রীড়া বিষয়ক একটা কলাম হলেও লিখতেন এই ক্রীড়া সাংবাদিক।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

নেপাল ভ্রমণে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

নেপালে টানা ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায়...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা