সংগৃহীত ছবি
খেলা
এশিয়া কাপ

সেমির পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মুর্শিদা-নিগারদের ব্যাটিং তাণ্ডবে প্রায় দুইশোর কাছাকাছি পুঁজি করে ১১৪ রানের বড় জয়ে নারী এশিয়া কাপের সেমির পথে এগিয়ে গেল বাংলাদেশ।

বুধবার (২৪ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুল স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৯১ রানের পাহাড় গড়ে বাংলাদেশের মেয়েরা। ঝোড়ো ব্যাটিংয়ে ৫৯ বলে ৮০ রান করেন মুর্শিদা। এ ছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে এসেছে ৩৭ বলে ৬২ রান। এদিন টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ে বাংলাদেশ। এ ছাড়া এশিয়া কাপেও টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের নজির এটি।

জবাবে বড় রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে বেশিদূর এগোতে পারেনি মালয়েশিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রানে থেমেছে তাদের ইনিংস। সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন নাহিদা আক্তার।

চলমান এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে হেরে খানিকটা হোঁচট খেয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় নিগার সুলতানা জ্যোতির দল। থাইল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় টাইগ্রেসরা। সর্বশেষ আজ মালয়েশিয়ার বিপক্ষে বড় জয়ে সেমিতে কার্যত এক পা দিয়ে রাখল লাল-সবুজের দল।

বি গ্রুপের সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে থাইল্যান্ড বড় ব্যবধানে না জিতলেই শেষ চার নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। এরই মধ্যে দুই জয় আর ভালো রান রেটে (৪.২৪৩) শ্রীলঙ্কার সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত। অন্যদিকে, দুই ম্যাচে এক জয় থাই মেয়েদের। তাদের রেটিং পয়েন্ট ০.০৯৮। পাশাপাশি টেবিলের দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট ১.৯৭১।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা