সংগৃহিত
খেলা

যুক্তরাষ্ট্র সিরিজ থেকে ছিটকে গেলেন তাসকিন

ক্রীড়া ডেস্ক: ইনজুরি যেন তাসকিন আহমেদের পিছু ছাড়ছে না। বিশ্বকাপের আগমুহূর্তে মাংশপেশির চোটে ভুগছেন টাইগার এই পেসার। যে কারণে এই স্পিডস্টারের বিশ্বকাপ খেলা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তবে তাসকিনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি। যে কারণে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণাও পিছিয়ে গেছে।

বিশ্বকাপের আগে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তাসকিন শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও আমেরিকার বিপক্ষে প্রস্তুতিমূলক এই সিরিজে খেলছেন না। থাকবেন বিশ্রামে। বিসিবি সূত্রে এমন আভাসই পাওয়া গেছে।

যে কারণে নতুন করে একজন পেসারের কথা বিবেচনা করতে হবে টিম ম্যানেজমেন্টকে। সেক্ষেত্রে বিকল্প হিসেবে হাসান মাহমুদের কথা শোনা যাচ্ছে। তবে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি।

তিনি বলেন, 'আজকেই দল দেওয়ার কথা ছিল, তবে আমরা তাসকিনের জন্য অপেক্ষা করছি। আর নতুন করে কে আসবে এখনই বলা যাচ্ছে না। একটা প্রতিযোগিতা তো আছেই, হাসান বলেন আর সাইফউদ্দিন বলেন। আগামীকাল (মঙ্গলবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে।'

আগামী ১৫ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের। এরপর ২১, ২৩ ও ২৫ মে স্বাগতিক দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তারা। সিরিজটি খেলতে না পারলেও দলের সঙ্গে যুক্তরাষ্ট্র যাবেন তাসকিন। সেখানেই পুনর্বাসন প্রক্রিয়া হবে তার।

প্রসঙ্গত, আইসিসিতে পাঠানো বিশ্বকাপের ১৫ সদস্যের দলে পরিবর্তন আনার শেষ সময় ২৫ মে। দলের সঙ্গে থেকে তত দিনে তাসকিন ফিট হতে পারলে বিশ্বকাপ দলে থাকবেন। নয়তো দল রেখে ফিরতে হবে দেশে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা